যমুনা সেতুতে ফের বাস বিকল, দুই পাড়ে যানজট-ধীরগতি

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে একটি বাস বিকল হয়ে পড়ায় সেতুর দুই প্রান্তে আবারও যানবাহনের চাপ বেড়ে যানজট ও ধীরগতির সৃষ্টি

2026-06-05T22:14:29+00:00
2026-06-05T22:14:29+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
যমুনা সেতুতে ফের বাস বিকল, দুই পাড়ে যানজট-ধীরগতি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১০:১৪ পিএম   (ভিজিট : ১৮)
শুক্রবার যমুনা সেতুতে যানবাহন বিকল হওয়ায় সেতুর দুই পাড়ে যানজট ও ধীরগতির সৃষ্টি হয়েছে। ছবি : সংগৃহীত
উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে একটি বাস বিকল হয়ে পড়ায় সেতুর দুই প্রান্তে আবারও যানবাহনের চাপ বেড়ে যানজট ও ধীরগতির সৃষ্টি হয়েছে। ফলে ঢাকামুখী ও উত্তরবঙ্গমুখী উভয় দিকেই ধীরগতিতে যান চলাচল করছে।

শুক্রবার (৫ জুন) রাত ৮টার দিকে যমুনা সেতুতে একটি বাস বিকল হয়ে যাওয়ায় দিনের তুলনায় যানজট কিছুটা কমলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি।

এর আগে বিকেলে ৪টি যানবাহন যমুনা সেতুতে বিকল হয়ে যায়। সেসব যানবাহন উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করতে করতে নতুন করে আবার একটি বাস বিকল হওয়ায়, পুরোপুরি যানজট কমেনি।

এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, যমুনা সেতুর দুই পাড়ে এখনো যানজট। সেতুতে কোনো যানবাহন বিকল হলেই, দুই পাড়ে যানজট হয়। ধীরগতিতে যানবাহন চলছে। একটি বাস বিকল হয়েছে, সেটি উদ্ধার কাজ চলছে।


তিনি আরও বলেন, সেতুতে যানবাহনের চাপ এখনও বেশি থাকায় যেকোনো যানবাহন বিকল হলে তার প্রভাব দ্রুত উভয় প্রান্তে ছড়িয়ে পড়ে। বিকল বাসটি সরিয়ে নিতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

উল্লেখ্য, ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপের কারণে যমুনা সেতু ও পশ্চিম সংযোগ মহাসড়কে সারাদিনই যানবাহনের বাড়তি চাপ ছিল। সন্ধ্যার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও বিভিন্ন স্থানে ধীরগতিতে যান চলাচল করছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   যমুনা সেতু  যানজট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: