কুষ্টিয়ায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৪ লাখ টাকা লুটের অভিযোগ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে মাসুম আলী (৪৩) নামে এক গরু ব্যবসায়ীকে কোপানোর অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর

2026-06-06T16:33:28+00:00
2026-06-06T16:33:28+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
সারাদেশ
কুষ্টিয়ায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৪ লাখ টাকা লুটের অভিযোগ
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:৩৩ পিএম   (ভিজিট : ১৩)
হামলায় আহত মাসুম আলী। ছবি : সময়ের আলো
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে মাসুম আলী (৪৩) নামে এক গরু ব্যবসায়ীকে কোপানোর অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন এবং তার কাছে থাকা সাড়ে ৪ লাখ টাকা লুট করেন দুর্বৃত্তরা। এ ঘটনায় মাসুম আলী ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে গরু বিক্রির টাকা নিয়ে নিজ বাড়িতে ফেরেন মাসুম আলী। গাড়ি থেকে নামার সময় বাড়ির সামনে পূর্বপরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা বিপুল, টিটুল ও লালনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়।


আহত ব্যক্তি উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা। তার অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা রামদা, হাসুয়া ও হাতুড়ি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। একপর্যায়ে তার ব্যাগে রাখা গরু বিক্রির নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা। সে সময় বিষয়টি নিয়ে মামলা-মোকদ্দমা করলে কিংবা কাউকে জানালে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাসুম আলীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। 

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান জানান, অপরাধীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

/মহু



  বিষয়:   কুষ্টিয়া  ব্যবসায়ী  কুপিয়ে  টাকা  লুট  অভিযোগ  ভেড়ামারা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: