আদ্-দ্বীন হাসপাতালের ২ কর্মীকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের জেরে দুই কর্মীকে অব্যাহতি দিয়েছে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।শনিবার (৬ জুন) আদ্-দ্বীন

2026-06-06T21:18:21+00:00
2026-06-06T21:18:21+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
আদ্-দ্বীন হাসপাতালের ২ কর্মীকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:১৮ পিএম 
সংগৃহীত ছবি
সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের জেরে দুই কর্মীকে অব্যাহতি দিয়েছে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের এইচ আর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৭ মে ছয় নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় ৩০ মে স্বাস্থ্যমন্ত্রী ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাসপাতাল পরিদর্শন করেন। মন্ত্রী চলে যাওয়ার পর অনেক সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করেন। 

রোগীদের স্বার্থে সাংবাদিকদের হাসপাতালে প্রবেশ নিয়ন্ত্রণের চেষ্টা করে কর্তৃপক্ষ। একপর্যায়ে জনৈক সাংবাদিক হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীদের ঝাড়ুদার সম্বোধন করলে কর্মীরা অপমানিত বোধ করে উত্তজিত হয়ে পড়েন। তারা সাংবাদিকদের হাসপাতাল ছাড়তে অনুরোধ জানান।

এতে আরও বলা হয়, এ সময় হাসপাতালের কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করেন হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ঘটনার পরপরই দুঃখ প্রকাশ করে বিষয়টি তদন্তের নির্দেশ দেয় তারা। তদন্ত শেষে দুজন কর্মীকে দোষী সাব্যস্ত করে সাময়িকভাবে অব্যাহিত দেয়।

অব্যাহতিপ্রাপ্ত কর্মীদের সামাজিক মর্যাদার স্বার্থে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে বলেও জানানো হয়।

সময়ের আলো/টিএইচ
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: