‘সংস্কার’ যা হওয়ার হয়েছে, এখন হবে ‘সংশোধন’ : চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের উদ্ভূত পরিস্থিতিতে সংবিধানের ‘সংস্কার’ যা হওয়ার তা ইতিমধ্যে হয়ে গেছে এবং এখন শুধু সংবিধান ‘সংশোধন’ প্রক্রিয়া সম্পন্ন করা হবে

2026-06-06T22:51:53+00:00
2026-06-06T22:51:53+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
জাতীয়
‘সংস্কার’ যা হওয়ার হয়েছে, এখন হবে ‘সংশোধন’ : চিফ হুইপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১০:৫১ পিএম   (ভিজিট : ১৮)
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
দেশের উদ্ভূত পরিস্থিতিতে সংবিধানের ‘সংস্কার’ যা হওয়ার তা ইতিমধ্যে হয়ে গেছে এবং এখন শুধু সংবিধান ‘সংশোধন’ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘সংস্কারটা হয়ে গেছে, যা হওয়ার তা হয়েছে। এখন হবে সংশোধন। সংবিধান সংশোধনই হবে, আমরা সেটাই করব’। 

শনিবার (৬ জুন) জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে চিফ হুইপ এসব কথা বলেন।

নূরুল ইসলাম বলেন, ‘সব দল এমনকি স্বতন্ত্রদের নিয়ে আমরা কাজটা করব। সে জন্য আমরা বিশেষ কমিটির প্রস্তাব করেছি। কিছু নাম আমাদের কাছে ইতিমধ্যে আছে। তারা অর্থাৎ বিরোধী দল যখন নাম দেবে, তখন আমরা সবাই একত্র হয়ে সংবিধান সংশোধন করব। আমরা সকলকে নিয়ে চলতে চাই; আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, ইচ্ছে করলেই একা করতে পারি, কিন্তু তা করব না’। 

বিরোধী দল যদি বিশেষ কমিটিতে নাম না দেয়—সাংবাদিকদের এমন আশঙ্কার জবাবে চিফ হুইপ বলেন, ‘বিরোধী দল নাম দেবেই। আমি আত্মবিশ্বাসী কারণ সংবিধান সংশোধন ছাড়া কোনো পথ নেই’।

ঐতিহাসিক জুলাই সনদের সংবিধান সম্পর্কিত অত্যন্ত সংবেদনশীল বিষয়গুলো দেশের মূল সংবিধানে যুক্ত করার বিষয়ে সবাই একমত উল্লেখ করে নূরুল ইসলাম মনি বলেন, ‘এ জন্য সংবিধান সংশোধন করা লাগবে এবং সংবিধান সংশোধনের বিকল্প আর কিছুই নেই’। অপর এক প্রশ্নের জবাবে চিফ হুইপ ব্যাখ্যা করে বলেন, ‘সংবিধানের মূল প্রস্তাবনা পরিবর্তনযোগ্য নয় এবং মৌলিক অধিকারের ধারাগুলোও পরিবর্তনযোগ্য নয়।

এর সঙ্গে সাংঘর্ষিক কোনো ধারা সংশোধন করা হলে, যেটুকু সংবিধান সংশোধন করবেন, তা আপনাআপনি বাতিল হয়ে যাবে, এ রকম আইন আছে। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন করা যাবে না। তারপরও সংসদ যদি কোনো কিছু করে ফেলে, সে ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হচ্ছেন সংবিধানের কাস্টডি। এরশাদের সময়ে সব বিভাগে হাইকোর্ট স্থাপন করা হয়েছিল, কিন্তু তা বাতিল করে দিয়েছিলেন সুপ্রিম কোর্ট’।

জাতীয় সংসদের চিফ হুইপ তার বক্তব্যের শেষ অংশে রাজনৈতিক ও ভোটাভুটির পরিসংখ্যান তুলে ধরে বলেন, গণভোটে ৭২ শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। আমাদের লোকেরা ৫২ শতাংশ ভোট পেয়েছে, তারা তো এটার পক্ষে অর্থাৎ গণভোটের পক্ষে ভোট দিয়েছে। 

আমাদের নেতা তারেক রহমান বলেছেন জুলাই জাতীয় সনদ দাঁড়ি, কমা, সেমিকোলন সহকারে বাস্তবায়ন করা হবে এবং আমরা এটা বাস্তবায়ন করব। জামায়াতের সঙ্গে আমাদের পার্থক্য হচ্ছে—তারাও বাস্তবায়ন চায়, আমরাও চাই। তারা আদেশটা বাস্তবায়ন করতে চায়, আর আমরা সনদটা বাস্তবায়ন করতে চাই।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: