ঢাকায় আজ কোথায় কী?

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানী শহর ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।রোববার (৭ জুন)

2026-06-07T07:54:28+00:00
2026-06-07T07:54:28+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
জাতীয়
ঢাকায় আজ কোথায় কী?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৭:৫৪ এএম   (ভিজিট : ১৬)
সংগৃহীত ছবি
রাজধানী শহর ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।

রোববার (৭ জুন) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

জাতীয় সংসদের কর্মসূচি
দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে ইউনিসেফ আয়োজিত শিশু-কেন্দ্রিক বিনিয়োগ বিষয়ক প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন

বিকেল ৩টায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কর্মসূচি
বেলা ১১টায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘ব্যাংকখাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
 
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন
বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির উদ্যোগে ঈদুল আজহার সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে এবারের ঈদকে কেন্দ্র করে যাতায়াতকালীন সড়ক দুর্ঘটনার তথ্য ও বিশ্লেষণ তুলে ধরবেন সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

এএডি/


  বিষয়:   ঢাকা  আজ  কোথায় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: