চিকিৎসার নামে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, কারাগারে কবিরাজ

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর বাগমারা উপজেলায় চিকিৎসার নামে গৃহবধূকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে মাহাবুর রহমান রাজু নামে এক কবিরাজের বিরুদ্ধে। এ

2026-06-07T16:50:28+00:00
2026-06-07T17:53:24+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
সারাদেশ
চিকিৎসার নামে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, কারাগারে কবিরাজ
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৪:৫০ পিএম  আপডেট: ০৭.০৬.২০২৬ ৫:৫৩ পিএম  (ভিজিট : ২০)
মাহাবুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছবি : সময়ের আলো
রাজশাহীর বাগমারা উপজেলায় চিকিৎসার নামে গৃহবধূকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে মাহাবুর রহমান রাজু নামে এক কবিরাজের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বাগমারা থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

রবিবার (৭ জুন) অভিযুক্ত মাহাবুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, ২২ বছর বয়সি সেই গৃহবধূর সন্তান না হওয়ায় স্থানীয় লোকজনের পরামর্শে গত ১৮ মে ২০২৬ তারিখে বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার হরিফলা এলাকায় অবস্থিত একটি চিকিৎসাকেন্দ্রে যান। 


মামলার সূত্রে জানা গেছে, অভিযুক্ত কবিরাজ চিকিৎসার কথা বলে ওই নারীকে তার গোপন কক্ষে নিয়ে যাওয়ার একপর্যায়ে তাকে বোরকা খুলতে বলেন। এতে রাজি না হলে তাকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের চেষ্টা করা হয়। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান সময়ের আলোকে বলেন, ‘অভিযুক্ত মাহাবুর রহমানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/মহু



  বিষয়:   গৃহবধূ  শ্লীলতাহানি  অভিযোগ  কবিরাজ  কারাগার  বাগমারা  রাজশাহী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: