বিসিবি নির্বাচন : সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল।রোববার (৭ জুন)

2026-06-07T18:33:24+00:00
2026-06-07T18:33:24+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
খেলা
বিসিবি নির্বাচন : সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৬:৩৩ পিএম 
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল।

রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে ভোট দিয়েছেন ভোটারর।

বিকেল চারটায় ভোট শেষ হওয়ার পরে ফল গননা শেষ হয় সন্ধ্যায় ছয়টায়। ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা: মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম।

এই ক্যাটাগরি থেকে লড়েছেন ১৬ জন। পরিচালক নির্বাচিত হয়েছেন ১২ জন। হেরে যাওয়া প্রার্থীরা হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফরজুর মিতু এবং মেজর ইমরোজ আহমেদ।

যেখানে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট। ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩ টি ভোট পেয়েছেন। রফিকুল ইসলাম ৫৩ এবং ড. শামীম ৪১ ভোট পেয়েছেন।

হেরে যাওয়া ৪ প্রার্থীর প্রাপ্ত মোট ভোট–বোরহানুল পাপ্পু ৪০, আমজাদ হোসেন ৩২, ফয়জুর মিতু ২৩ ও মেজর ইমরোজ আহমেদ ২০ ভোট।

ক্লাব ক্যাটাগরিতে মোট ভোটার ছিল ৭৬ জন। এর মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়েছে।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   বাংলাদেশ ক্রিকেট বোর্ড  তামিম ইকবাল 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: