শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পরীক্ষায় ও নিয়োগে অনিয়মের প্রতিবাদে ভারতে চলমান আন্দোলন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত অব্যাহত চলবে বলে ঘোষণা

2026-06-07T19:10:31+00:00
2026-06-07T19:10:31+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
আন্তর্জাতিক
ককরোচ জনতা পার্টির ঘোষণা
শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৭:১০ পিএম   (ভিজিট : ১৭)
আন্দোলনে ককরোচ জনতা পার্টির সমর্থকরা। ছবি : সংগৃহীত
পরীক্ষায় ও নিয়োগে অনিয়মের প্রতিবাদে ভারতে চলমান আন্দোলন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত অব্যাহত চলবে বলে ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

রোববার (৭ জুন) সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। 

তিনি দাবি করেন, আন্দোলন এখন সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। দিল্লির যন্তর মন্তরে শনিবারের বিক্ষোভে প্রায় ৬ থেকে ৭ হাজার মানুষ অংশ নেন। যন্তর মন্তরের কর্মসূচি সফল হয়েছে। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন থামবে না। পরবর্তী কর্মসূচি শিগগিরই ঘোষণা করা হবে।

সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনের বরাতে জানা যায়, শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির ব্যানারে শত শত বিক্ষোভকারী জড়ো হন। তারা পরীক্ষায় ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

সংগঠনের মুখপাত্ররা পরে এক সংবাদ সম্মেলনে জানান, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত বা তার পদত্যাগের জন্য তারা এক সপ্তাহ সময় দেবে। এরপর দেশব্যাপী নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, আন্দোলনের আহ্বানকারী দিপকে শনিবার সকালে যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে পৌঁছান। বিমানবন্দরে তার হাতে ভারতীয় সংবিধান প্রণেতা বি. আর. আম্বেদকরের আত্মজীবনীর একটি কপি দেখা যায়। পরে তিনি পুলিশি অনুমতি নিয়ে যন্তর মন্তরের কর্মসূচিতে যোগ দেন।


বিক্ষোভস্থলে অংশগ্রহণকারীদের অনেককে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিসংবলিত পোস্টার ও ককরোচের মুখোশ পরিহিত অবস্থায় দেখা যায়। কর্মসূচির অংশ হিসেবে এসব মুখোশ বিতরণও করা হয়।

বিক্ষোভকারীরা শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগই নয়, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ‘হিন্দু-মুসলিম রাজনীতি’ বন্ধ করার আহ্বান জানিয়ে স্লোগান দেন। পাশাপাশি তারা ‘ভারত মাতা কি জয়’ স্লোগানও উচ্চারণ করেন।

সিজেপি জানিয়েছে, আন্দোলনটি ধাপে ধাপে জাতীয় পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/আআ




  বিষয়:   শিক্ষামন্ত্রী  ভারত  পদত্যাগ  আন্দোলন  ককরোচ জনতা পার্টি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: