২০ পদে জনবল নিয়োগ দেবে অর্থ মন্ত্রণালয়ের অধীন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)। ১২ থেকে ২০তম গ্রেডের শূন্য পদে নিয়োগের জন্য আগ্রহীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন শুরু হবে ৮ জুন সকাল ১০টা থেকে এবং চলবে ২৮ জুন বিকেল ৫টা পর্যন্ত।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পরিসংখ্যান অনুসন্ধায়ক, কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, ক্যাশিয়ার, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর, ডেসপাচ রাইডার এবং ফটোকপি অপারেটর পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
পদের বিবরণ
পরিসংখ্যান অনুসন্ধায়ক
পদসংখ্যা : ১
যোগ্যতা : পরিসংখ্যান, অর্থনীতি বা গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান)।
কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ১
যোগ্যতা : বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ১
যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি।
বাংলা ও ইংরেজি সাঁটলিপি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে নির্ধারিত গতি থাকতে হবে।
উচ্চমান সহকারী
পদসংখ্যা : ৬
যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার পরিচালনা ও ওয়ার্ড প্রসেসিং, ই-মেইলসহ অফিস ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।
ক্যাশিয়ার
পদসংখ্যা : ২
যোগ্যতা : বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ৩
যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি। বাংলা ও ইংরেজি সাঁটলিপি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে নির্ধারিত গতি থাকতে হবে।
ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা : ১
যোগ্যতা : উচ্চমাধ্যমিক বা সমমান পাস। বাংলা ও ইংরেজি টাইপিংয়ে নির্ধারিত গতি থাকতে হবে।
ডেসপাচ রাইডার
পদসংখ্যা : ১
যোগ্যতা : উচ্চমাধ্যমিক বা সমমান পাস। মোটরসাইকেল চালনায় বৈধ লাইসেন্স এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
ফটোকপি অপারেটর
পদসংখ্যা : ৪
যোগ্যতা : উচ্চমাধ্যমিক বা সমমান পাস। ফটোকপি মেশিন পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।