বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। নির্বাচনে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে এবার ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ড তকমা নিয়ে মুখ খুলেন বিসিবি সভাপতি।
রোববার (৭ জুন) নির্বাচনে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে তামিম বলেন, ‘অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে। এটা তাদের ব্যক্তিগত অভিমত। দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না, ভবিষ্যতে!’
এ সময় তিনি আরও বলেন, ‘আমি কিংবা বোর্ড মেম্বাররা এমন কোনো কাজ করুক যাতে আমরা বিতর্কিত হই, এমন কিছু আমি চাইব না। আমরা চেষ্টা করব পূর্ণ সততা নিয়ে যাতে কাজ করতে পারি। তবে আমি নিশ্চিত, আমাদের ভুল থাকবে। মানুষ হিসেবে ভুল হবেই। ঐ ভুল কত দ্রুত শোধরাতে পারি তাই মুখ্য।’
/কেএইচও