নালিতাবাড়ীতে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের নালিতাবাড়ী থেকে১২ দিনের ব্যবধানেএক দিনে তিন শিক্ষার্থীসহ মোট পাঁচ মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এদের সবার বয়স ১১ থেকে ১৫

2026-06-08T15:11:46+00:00
2026-06-08T15:12:26+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
নালিতাবাড়ীতে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৩:১১ পিএম  আপডেট: ০৮.০৬.২০২৬ ৩:১২ পিএম  (ভিজিট : ১)
নিখোঁজ ৫ শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
শেরপুরের নালিতাবাড়ী থেকে ১২ দিনের ব্যবধানে এক দিনে তিন শিক্ষার্থীসহ মোট পাঁচ মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এদের সবার বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে। এ নিয়ে নিখোঁজ শিক্ষার্থীসহ অভিভাবকদের মাঝে উদ্বেগ বিরাজ করছে।

জানা গেছে, গত ২৭ মে বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামের আব্দুল হাই এর ছেলে এবং স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী ইসরাফিল (১৫) দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়।

শনিবার (৬ জুন) নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারস্থ তাহফিজুল কোরআন মডেল মাদরাসার শিক্ষার্থী ও উপজেলার পাঁচগাঁও গ্রামের খন্দকার মোবারক হোসেনের ছেলে (১৩) খন্দকার মাশরাফি মাদরাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়।

রোববার (৭ জুন) দুপুরে উপজেলার পাঁচগাঁও গ্রামের ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসা থেকে একই গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী (১১), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) ও আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৩) নিখোঁজ হয়।


স্থানীয় সূত্র জানায়, একসঙ্গে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মধ্যে রাব্বানী ও তোফায়েল এর আগেও পালিয়েছিল। পরে আত্মীয়-স্বজনের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। তারা পড়াশোনায় অমনোযোগী।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফসান আল আলম জানান, মাশরাফি ও ইসরাফিরের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পাঁচগাঁও থেকে নিখোঁজ তিন শিক্ষার্থীর সাধারণ ডায়েরি করতে সোমবার তাদের অভিভাবকরা থানায় এসেছেন। শিশুদের উদ্ধারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   নালিতাবাড়ী  মাদরাসা ছাত্র  নিখোঁজ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: