কাফনে রক্তের দাগ, স্থগিত হলো জানাজা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের রাউজানে সিরাজউদ্দৌলা দুলাল নামে এক ব্যক্তির কাফনের কাপড়ে রক্তের দাগ দেখে দাফন করতে দেয়নি স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহের

2026-06-08T17:15:26+00:00
2026-06-08T17:16:48+00:00
 
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ আগস্ট ২০২৬
সারাদেশ
কাফনে রক্তের দাগ, স্থগিত হলো জানাজা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:১৫ পিএম  আপডেট: ০৮.০৬.২০২৬ ৫:১৬ পিএম
কাফনের কাপড়ে রক্তের দাগ দেখে দাফন করতে দেয়নি স্থানীয়রা। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের রাউজানে সিরাজউদ্দৌলা দুলাল নামে এক ব্যক্তির কাফনের কাপড়ে রক্তের দাগ দেখে দাফন করতে দেয়নি স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

রবিবার (৭ জুন) চট্টগ্রাম নগরীর মোহাম্মদপুর এলাকার বাসায় সকালের দিকে তিনি মারা যান। স্বজনরা তার মৃত্যু স্বাভাবিক বলে প্রচার চালিয়ে দুপুর ২টায় মরদেহ রাউজানে আনেন। ঘটনাটি ঘটে রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ননা হাজী তালুকদার বাড়িতে। তাদের গ্রামের বাড়ি রাউজানে হলেও দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীতে বসবাস করেন। 


স্থানীয়রা জানান, আমরা মরদেহের চেহারা দেখতে গিয়ে দেখি তার মাথায় কোপের আঘাত। এতে আমাদের সন্দেহ হয়। তাই মরদেহ দাফন না করে পুলিশকে খবর দিয়েছি।  

রাউজান থানার উপ-পরিদর্শক সাদ্দাম হোসেন বলেন, ‘মরদেহের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’

/মহু


  বিষয়:   মৃত্যু  কাফন  রক্ত  রাউজান  চট্টগ্রাম  দাফন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: