ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েলের নতুন করে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার মাঝে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। এ সংঘাতের প্রভাব পড়েছে বেশ্বিক শেয়ারবাজারেও।সোমবার (৮

2026-06-08T17:56:38+00:00
2026-06-08T17:57:03+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:৫৬ পিএম  আপডেট: ০৮.০৬.২০২৬ ৫:৫৭ পিএম  (ভিজিট : ১৫)
বেড়েছে জ্বালানি তেলের দাম। সংগৃহীত ছবি
ইরান-ইসরায়েলের নতুন করে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার মাঝে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। এ সংঘাতের প্রভাব পড়েছে বেশ্বিক শেয়ারবাজারেও। 

সোমবার (৮ জুন) কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সংঘাতের কারণে বিশ্ববাজারে মন্দা দেখা দিয়েছে। সোমবার সকালে অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ছাড়িয়ে গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে রয়েছে। গত এপ্রিলে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মাঝে যুদ্ধ চলাকালীন তেলের দাম সর্বোচ্চ ১২০ ডলার পর্যন্ত পৌঁছেছিল। তবে যুদ্ধবিরতির পর শান্তি আলোচনার সম্ভাবনায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেলের দাম কিছুটা কমেছে। 


কিন্তু লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলে হামলা চালানোর পর সংঘাত নিরসনের আশা ধূলিসাৎ হয়ে যায়। এই হামলার জবাবে একই রোববার রাতে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সামরিক বাহিনী। এরপর সোমবার সকালে ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। 

এসব ঘটনার পাল্টা জবাব হিসেবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরাও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর এক ঘণ্টার মধ্যে ইরান থেকেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। দেশটি ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অপরদিকে ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে।

সূত্র : আল-জাজিরা 

/ইউএমএইচ



  বিষয়:   ইরান  ইসরায়েল  হামলা  জ্বালানি তেল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: