গুরুতর অসুস্থ হয়ে সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি

2026-06-09T02:36:51+00:00
2026-06-09T02:40:43+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
রাজনীতি
গুরুতর অসুস্থ হয়ে সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২:৩৬ এএম  আপডেট: ০৯.০৬.২০২৬ ২:৪০ এএম
হাসপাতালে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সংগৃহীত ছবি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, রবিবার (৭ জুন) বিকেলে দলীয় কার্যালয়ে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুজাহিদুল ইসলাম সেলিম। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শ ও উন্নত চিকিৎসার জন্য তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে স্থানান্তর করা হয়। 

সিপিবির একজন দায়িত্বশীল নেতা জানিয়েছেন, সিপিবির সাবেক এই সভাপতি মূলত নিউমোনিয়াজনিত তীব্র শ্বাসকষ্টে ভুগছেন। 

এদিকে মুজাহিদুল ইসলাম সেলিমের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়ে তার মেয়ে স্বর্ণালি ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। 

তিনি জানান, মঙ্গলবার (৯ জুন) সকালে তার বাবার এনজিওগ্রাম করা হবে। এনজিওগ্রামের প্রতিবেদন পাওয়ার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গুরুতর অসুস্থ  সিসিইউ  সিপিবি  সাবেক সভাপতি  মুজাহিদুল ইসলাম সেলিম 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: