উখিয়ায় ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়া ৬৪ বিজিবির পৃথক অভিযানে ৩০ হাজার ২ শত ৫০ পিস ইয়াবাসহ ২ মাদককারবারীকে আটক করেছে বিজিবি।সোমবার (৮ জুন)

2026-06-09T14:18:41+00:00
2026-06-09T16:53:48+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
উখিয়ায় ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ২
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২:১৮ পিএম  আপডেট: ০৯.০৬.২০২৬ ৪:৫৩ পিএম
ইয়াবাসহ আটক মাদককারবারী। ছবি : সময়ের আলো
কক্সবাজারের উখিয়া ৬৪ বিজিবির পৃথক অভিযানে ৩০ হাজার ২ শত ৫০ পিস ইয়াবাসহ ২ মাদককারবারীকে আটক করেছে বিজিবি। 

সোমবার (৮ জুন) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধীনস্থ হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ এবং বিওপি হতে আনুমানিক ১.৫ কি. মি. উত্তর পূর্ব দিকে খারাগ্যঘোনা খালের পাশে অবস্থান করে। তারপর বিকেল ৫ টায় মায়ানমার হতে একজন নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি টহল দল চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর সময় আবু সৈয়দ (২০) নামে সেই যুবককে আটক করা হয়। তারপর তল্লাশি চালিয়ে তার নিকট থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


অন্যদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৭ টায় মেরিনড্রাইভ সড়কের শীলখালী বিজিবি চেকপোস্টে একটি সিএনজি  গাড়িতে তল্লাশি চালিয়ে সিএনজি যাত্রীর পকেট থেকে বায়ুনিরোধক প্যাকেটে মোড়ানো ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মাদারীপুর জেলার সদর থানার মাদরা গ্রামের বাসিন্দা মো. রাকিব (২৫)।

জহিরুল ইসলাম আরও জানান, আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/মহু
  বিষয়:   উখিয়া  ইয়াবা  আটক  টেকনাফ  কক্সবাজার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: