পুশইন বন্ধ না হলে সীমান্তে লংমার্চের হুঁশিয়ারি ছাত্র অধিকার পরিষদের

ঢাবি প্রতিনিধি

রাজনীতি

ভারতের পক্ষ থেকে বাংলাদেশে অবৈধ পুশইন বন্ধ না হলে সীমান্তমুখী লং মার্চ কিংবা ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালনের হুঁশিয়ারি

2026-06-09T19:52:07+00:00
2026-06-09T19:52:07+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
রাজনীতি
পুশইন বন্ধ না হলে সীমান্তে লংমার্চের হুঁশিয়ারি ছাত্র অধিকার পরিষদের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৭:৫২ পিএম 
ছবি : সময়ের আলো
ভারতের পক্ষ থেকে বাংলাদেশে অবৈধ পুশইন বন্ধ না হলে সীমান্তমুখী লং মার্চ কিংবা ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমুল হাসান।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের তৎপরতা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সম্মেলনে নাজমুল হাসান বলেন, 'অবৈধ পুশ-ইন যদি বন্ধ না হয় তাহলে ছাত্র অধিকার পরিষদ সীমান্তে লংমার্চ দিবে অথবা ভারতীয় হাই কমিশন ঘেরাও করবে। একই সঙ্গে বর্তমানে যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে ও আওয়ামী লীগের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে সেই জায়গাতে সরকারকে দৃষ্টান্তমূলক কর্মসূচি নিতে হবে।'

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড ও প্রশাসনের ব্যর্থতা সম্পর্কে তিনি বলেন, 'সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলেও তারা আবারও বিভিন্ন জায়গায় মিছিল, হামলা ও সাধারণ মানুষকে রক্তাক্ত করছে। তিনি ছাত্রলীগের সাম্প্রতিক ঝটিকা মিছিল ও হামলার ঘটনার তীব্র নিন্দা জানান ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে অভিযোগ করে বলেন, 'প্রশাসনে থাকা কিছু সুবিধাবাদী চক্র এখনো আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে।'

তিনি বলেন, 'জুলাই-আগস্টের আন্দোলনে ২০০০-এর অধিক শহীদ এবং হাজার হাজার আহতের পরিবার এখনো ন্যায়বিচারের অপেক্ষায়। কিন্তু গত ১০০ দিনেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা অন্যান্য মামলায় দৃশ্যমান কোনো বিচারিক অগ্রগতি দেখা যাচ্ছে না।' তিনি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

এছাড়া সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পী ছাত্রলীগের অপকর্মের কথা উল্লেখ করে বলেন, 'এমন কোনো খারাপ কাজ, পাপাচার, জুলুম-নির্যাতন নাই যা ছাত্রলীগ করেনি। ২০১৯ সালের ৬ অক্টোবর আবরার ফাহাদকে হত্যা করেছিলো। এছাড়া বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবুবকর সিদ্দিকীকে তারা হত্যা করেছিল। ক্যাম্পাসগুলোতে টেন্ডার বাণিজ্য, হল বাণিজ্য, সিট দখল, এমনকি কাওরানবাজারের মুরগি চুরিও এই ছাত্রলীগ করেছিল।

তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরেও ছাত্রলীগের ঝটিকা মিছিল ও কার্যক্রম চলতে পারার জন্য প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী লীগকে দায়ী করে  বলেন, প্রশাসনের ভেতর থেকে এই চক্রকে নির্মূল করতে না পারলে বাংলাদেশের ভবিষ্যৎ বিপন্ন। তিনি এসআইসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বহিষ্কার এবং নতুন রিক্রুটমেন্টের মাধ্যমে প্রশাসনের ঢেলে সাজানোর দাবি জানান।
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: