নিখোঁজের ২৮ ঘণ্টা পর মিললো শিশু তামিমের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে নিখোঁজ হওয়ার ২৮ ঘণ্টা পর ছয় বছর বয়সী শিশু তামিমের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড ও ডুবুরি

2026-06-10T19:47:41+00:00
2026-06-10T19:47:41+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
নিখোঁজের ২৮ ঘণ্টা পর মিললো শিশু তামিমের মরদেহ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৭:৪৭ পিএম   (ভিজিট : ১২)
নিখোঁজের ২৮ ঘণ্টা পর ছয় বছর বয়সী শিশু তামিমের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। ছবি : সময়ের আলো
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে নিখোঁজ হওয়ার ২৮ ঘণ্টা পর ছয় বছর বয়সী শিশু তামিমের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড ও ডুবুরি দল।

বুধবার (১০ জুন) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের চর আতাউরের দক্ষিণে মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার দুপুর প্রায় পৌনে ২টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামের পাশের মেঘনা নদীতে দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার পর বুধবার সকালে ভোলা থেকে একটি ডুবুরি দল হাতিয়ায় এসে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর বিকেল পৌনে ৬টার দিকে তমরদ্দি ইউনিয়নের চর আতাউরের দক্ষিণে মেঘনা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

তসলিম হোসেন নামে একজন স্থানীয় বাসিন্দা বলেন, হাতিয়ায় কােনো ডুবুরি দল নাই। হাতিয়ার মেয়নায় কোনো দুর্ঘটনা ঘটলে অপেক্ষা করতে হয় কখন ডুবুরি দল ভোলা থেকে আসবে। শিশু তামিম গতকাল মঙ্গলবার দুপুরে নদীতে পড়ে গেছে। আজ বুধবার ডুবুরিদল এসে দীর্ঘ ২৮ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করে। 

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, হাতিয়ায় ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের নিজস্ব কোনো ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে পানির নিচে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। ভোলা থেকে আসা ডুবুরি দলের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এসএকে


  বিষয়:   নিখোঁজ  শিশু  মরদেহ  হাতিয়া  নোয়াখালী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: