দায়িত্বে অবহেলার অভিযোগে কনস্টেবল ক্লোজড

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

দায়িত্বে অবহেলার অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কনস্টেবল জুয়েল মিয়াকে ক্লোজড করা হয়েছে।বুধবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার

2026-06-10T19:57:30+00:00
2026-06-10T19:57:30+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
দায়িত্বে অবহেলার অভিযোগে কনস্টেবল ক্লোজড
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৭:৫৭ পিএম   (ভিজিট : ১৭)
কনস্টেবল জুয়েল মিয়া। ছবি : সংগৃহীত
দায়িত্বে অবহেলার অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কনস্টেবল জুয়েল মিয়াকে ক্লোজড করা হয়েছে। 

বুধবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

সূত্রে জানা গেছে, গত সোমবার (৮ জুন) রাতে মাওয়া এক্সপ্রেসওয়ের একটি মোবাইল টহল টিমে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল জুয়েল মিয়া। অভিযোগ রয়েছে, নির্ধারিত এলাকায় টহল দেওয়ার পরিবর্তে তিনি একটি তেল পাম্পে ইউনিফর্ম খুলে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় মহাসড়কে টহল কার্যক্রমে শিথিলতার সুযোগে কয়েকজন যানবাহন চালক ডাকাতির শিকার হন বলে অভিযোগ ওঠে।

ডাকাতির শিকার এক ট্রাকচালক জানান, মহাসড়কে পুলিশ সদস্যরা যথাযথভাবে দায়িত্ব পালন না করায় তিনি ডাকাতদের কবলে পড়েন।

তিনি দাবি করেন, ঘটনাস্থলের কাছের একটি পেট্রোল পাম্পে কয়েকজন পুলিশ সদস্যকে পোশাক খুলে ঘুমিয়ে থাকতে দেখেছেন। তাদের সক্রিয় উপস্থিতি থাকলে হয়তো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো না।

এ বিষয়ে ওসি সাইফুল আলম বলেন, ‘পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব ও শৃঙ্খলার ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা বা অবহেলা বরদাশত করা হবে না। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এসএকে


  বিষয়:   দায়িত্ব  অবহেলা  অভিযোগ  কনস্টেবল  ক্লোজড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: