বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সঙ্গে সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ-এর এক গুরুত্বপূর্ণ

2026-06-10T23:51:32+00:00
2026-06-10T23:51:32+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
জাতীয়
বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১১:৫১ পিএম   (ভিজিট : ১৩)
ছবি : সংগৃহীত
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সঙ্গে সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ-এর এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০জুন) সকালে রিয়াদের দ্য পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টার-এ অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন সৌদি মন্ত্রী।

বৈঠকে ড. আল রাবিয়াহ ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের দক্ষতা, সুশৃঙ্খলতা এবং সফল কার্যক্রমের প্রশংসা করেন। তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যকর উদ্যোগ ও নেতৃত্বের জন্য ধর্মমন্ত্রী কায়কোবাদকে অভিনন্দন জানান। পাশাপাশি, ধর্মমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সৌদি মন্ত্রী বলেন, এ বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনা দক্ষতা ও শৃঙ্খলার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে হজ ব্যবস্থাপনার আরও উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে ২০২৭ সালের হজকে আরও আধুনিক ও সেবাবান্ধব করতে সৌদি সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

জবাবে ধর্মমন্ত্রী কায়কোবাদ সামগ্রিক হজ ব্যবস্থাপনায় অভূতপূর্ব উন্নয়নের জন্য সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি হজযাত্রীদের নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং মাশায়ের এলাকায় হাজিদের সেবার মানোন্নয়নের মাধ্যমে হজ পালনের অনুকূল পরিবেশ নিশ্চিত করায় সৌদি নেতৃত্বের প্রশংসা করেন।

এ সময় তিনি সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, মোহাম্মদ বিন সালমান এবং ড. তৌফিক আল রাবিয়াহর প্রতি বিশেষ ধন্যবাদ জানান। আল্লাহর মেহমানদের সেবায় হজ ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশ সবসময় সৌদি সরকারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

বৈঠকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, কাউন্সিলর (হজ) মোঃ কামরুল ইসলামসহ উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএকে


  বিষয়:   বাংলাদেশ  হজ  ব্যবস্থাপনা  প্রশংসা  সৌদি  উমরাহ  মন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: