মাদক নিয়ে বিরোধের জেরে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে আরাফাত হোসেন ফাহিম (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে

2026-06-11T09:53:58+00:00
2026-06-11T09:53:58+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সারাদেশ
মাদক নিয়ে বিরোধের জেরে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:৫৩ এএম   (ভিজিট : ১৫)
আরাফাত হোসেন ফাহিম। ছবি : সংগৃহীত
নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে আরাফাত হোসেন ফাহিম (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মো. হারুন নামে একজনকে আটক করেছে।

বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবিসিংহপুর গ্রামের হাজেরা দিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার শাহজাহানের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন নোবেল জানান, দীর্ঘদিন ধরে হাজেরা দিঘী এলাকায় মাদক ব্যবসা চলছিল। সম্প্রতি কয়েকজন তরুণ ওই এলাকায় মাদকবিরোধী অবস্থান নিয়ে পাহারা দেওয়ার উদ্যোগ নিলে ক্ষুব্ধ হয়ে ওঠে অভিযুক্তরা। এর জেরে হামলার ঘটনায় ফাহিম, রিফাত ও সাকিবসহ কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার কিছুক্ষণ পর নানাবাড়ি থেকে খালার বাড়িতে যাওয়ার পথে ফাহিমকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ৭-৮ জনের একটি দল। অভিযুক্তদের মধ্যে হারুন, জাহাঙ্গীর, আবুল খায়ের ও মমিনের নাম উল্লেখ করেছেন স্থানীয়রা।

গুরুতর আহত অবস্থায় ফাহিমকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার জানান, প্রাথমিকভাবে মাদক সংক্রান্ত বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মূল অভিযুক্ত হারুনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত ছোরা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

/এসএকে


  বিষয়:   মাদক  বিরোধ  স্কুল  ছাত্র  হত্যা  নোয়াখালী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: