শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক করতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বড় ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে

2026-06-11T14:38:33+00:00
2026-06-11T14:38:33+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
জাতীয়
বাজেট ২০২৬-২৭
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২:৩৮ পিএম   (ভিজিট : ৯)
সংগৃহীত ছবি
শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক করতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বড় ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা চালুর প্রস্তাব রাখা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ জুন) ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই বাজেটে শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে একাধিক নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে।

প্রস্তাব অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট সহজলভ্য করার পাশাপাশি ডিজিটাল শিক্ষার সুযোগ বাড়াতে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নের সুযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

এবারের বাজেটে মেয়েদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়াতে স্নাতক (পাস) পর্যায় পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার প্রস্তাবও আলোচনায় রয়েছে। একই সঙ্গে দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতা ও ব্যাগ বিতরণের পরিকল্পনা রাখা হচ্ছে।
আরও পড়ুন

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সহায়ক প্রযুক্তি ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিনামূল্যে দেওয়ার উদ্যোগও বাজেটে অন্তর্ভুক্ত থাকতে পারে। এতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় দেশের স্কুলগুলোতে মিড-ডে মিল কর্মসূচি চালুর প্রস্তাব রয়েছে, যা ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণ করা হবে। পাশাপাশি ছাত্রী ও শিক্ষিকাদের জন্য স্যানিটেশন ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে ‘এক শিক্ষক, এক ট্যাব’ কর্মসূচি সম্প্রসারণ, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ডিজিটাল কনটেন্ট ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষাকে আরও আধুনিক ও ইন্টারঅ্যাকটিভ করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া বিদেশে অবস্থানরত উচ্চশিক্ষিত ও দক্ষ বাংলাদেশিদের দেশের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও বাজেটে স্থান পাচ্ছে। এতে দেশীয় শিক্ষা ও গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

এএডি/

  বিষয়:   শিক্ষা  প্রতিষ্ঠান  শিক্ষার্থী  বিনামূল্য  ওয়াই-ফাই  সুবিধা  বাজেট ২০২৬ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: