আম খেয়ে একই পরিবারের ৫ সদস্য অসুস্থ, একজনের মৃত্যু

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর এলাকায় আম খাওয়ার পর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও

2026-06-11T14:42:16+00:00
2026-06-11T14:42:16+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আম খেয়ে একই পরিবারের ৫ সদস্য অসুস্থ, একজনের মৃত্যু
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২:৪২ পিএম 
প্রতীকী ছবি
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর এলাকায় আম খাওয়ার পর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও চার সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১১ জুন) তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

মারা যাওয়া নারীর নাম লতিকা সানা (৫৫)। অসুস্থ ব্যক্তিরা হলেন— তুলসি সানা (৪২), ইন্দ্রজিৎ সানা (১৪), বিবেকানন্দ সানা (৬০) ও প্রকাশ সানা (৫১)।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হায়াতখালী বাজার থেকে কেনা আম খাওয়ার পর পরিবারের সদস্যরা রাতে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে তাদের পেটের তীব্র সমস্যা ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। অবস্থার দ্রুত অবনতি হলে তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

লতিকা সানার ভাতিজা নিতিশ সানা জানান, আম খাওয়ার পর সবাই স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়েছিলেন। তবে ভোর থেকে একে একে সবার পেট খারাপ শুরু হয় এবং দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটে।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য বলেন, ডায়রিয়ায় আক্রান্ত পাঁচজনকে হাসপাতালে আনা হলে লতিকা সানাকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্য চারজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আমে অতিরিক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়ে থাকতে পারে অথবা সংরক্ষণের সময় কোনো বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসার কারণেও এমন ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

/এসএকে
  বিষয়:   আম  পরিবার  সদস্য  অসুস্থ  মৃত্যু  খুলনা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: