তিন বছরে ৩ ভিন্ন সরকারের বাজেট

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বাজেটের প্রভাব রাষ্ট্রের প্রতিটি নাগরিকের ওপর পড়ে বলে এটি নিয়ে অনেকেরই আগ্রহ কাজ করে। একটি সরকার তার মেয়াদকালে বছরে একবার

2026-06-11T15:27:02+00:00
2026-06-11T15:27:02+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
অর্থনীতি
তিন বছরে ৩ ভিন্ন সরকারের বাজেট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৩:২৭ পিএম   (ভিজিট : ১১)
২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের ৫৫তম বাজেট ঘোষিত হচ্ছে। ছবি : সংগৃহীত
বাজেটের প্রভাব রাষ্ট্রের প্রতিটি নাগরিকের ওপর পড়ে বলে এটি নিয়ে অনেকেরই আগ্রহ কাজ করে। একটি সরকার তার মেয়াদকালে বছরে একবার করে মোট কয়েকবার বাজেট ঘোষণা করে। কিন্তু, এবার ব্যতিক্রম ঘটনা ঘটেছে। পরাপর ৩ বছরে ৩ টি সরকারের কাছ থেকে বাজেট পেতে যাচ্ছে বাংলাদেশ। 

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩ টা থেকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন। এর আগের দুই অর্থবছরের বাজেট ঘোষণা করেছিল যথাক্রমে আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকার।

২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট প্রস্তাব পাস হবে ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।

স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা করে। সেই ধারাবাহিকতায় ২০২৬-২৭ অর্থবছরে ঘোষিত হতে যাচ্ছে বাংলাদেশের ৫৫তম বাজেট। নতুন প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। 


এর আগে, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছিল, যা আগের অর্থবছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম ছিল। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি ছিল টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের এবং অর্থমন্ত্রী হিসেবে মাহমুদ আলীর প্রথম বাজেট। 

‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’- প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। তার বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এতে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। বাজেটের এই বিশাল ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক-উভয় উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। তার মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকার অর্থ সংগ্রহ করা হবে।

/মহু


  বিষয়:   বাজেট  বাজেট ২০২৬-২৭ 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: