করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায়

2026-06-11T17:08:20+00:00
2026-06-11T17:13:21+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
অর্থনীতি
করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৫:০৮ পিএম  আপডেট: ১১.০৬.২০২৬ ৫:১৩ পিএম  (ভিজিট : ১০)
আগের অর্থবছরের চেয়ে এবার করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়ানো হয়েছে। গ্রাফিক : সময়ের আলো
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব উপস্থাপন করেন।

মূল্যস্ফীতি বিবেচনায় আগের অর্থবছরের চেয়ে এবার করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বা প্রায় ৭.১৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে ২০২৭-২৮ অর্থবছরের জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা নির্ধারণের প্রস্তাবও দেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে নারী করদাতা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী সিনিয়র সিটিজেনদের জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।


এ ছাড়া, তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তির পিতা-মাতা বা আইনানুগ অভিভাবকদের ক্ষেত্রে প্রত্যেক প্রতিবন্ধী সন্তান বা পোষ্যের জন্য অতিরিক্ত ৫০ হাজার টাকা করমুক্ত আয়ের সুবিধা বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’দের জন্য এ সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই ব্যয় ছিল ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। 

/মহু


  বিষয়:   করমুক্ত  আয়সীমা  বাজেট  বাজেট ২০২৬-২৭ 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: