সাংবাদিক মাসুদ কামালকে বক্তব্য প্রত্যাহার করতে হবে : ড্যাব মহাসচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চিকিৎসক সমাজের মর্যাদা, পেশাগত সম্মান ও জনস্বার্থ রক্ষার দাবিতে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও জাতীয় প্রেসক্লাব বরাবর

2026-06-12T12:14:20+00:00
2026-06-12T12:36:52+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
জাতীয়
সাংবাদিক মাসুদ কামালকে বক্তব্য প্রত্যাহার করতে হবে : ড্যাব মহাসচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১২:১৪ পিএম  আপডেট: ১২.০৬.২০২৬ ১২:৩৬ পিএম
সংগৃহীত ছবি
চিকিৎসক সমাজের মর্যাদা, পেশাগত সম্মান ও জনস্বার্থ রক্ষার দাবিতে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও জাতীয় প্রেসক্লাব বরাবর স্মারকলিপি প্রদান করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্তরের চিকিৎসকরা অংশগ্রহণ করেন। 

সমাবেশে ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিল বলেন, চিকিৎসকদের সম্পর্কে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য শুধু চিকিৎসক সমাজকেই নয়, বরং দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করে। চিকিৎসকরা মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের সম্পর্কে ভিত্তিহীন, অসম্মানজনক ও মানহানিকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অবিলম্বে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার, প্রকাশ্যে দুঃখপ্রকাশ এবং ভবিষ্যতে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনো পেশাজীবী গোষ্ঠীর সম্মানহানি করা সমীচীন নয়। চিকিৎসকদের আত্মমর্যাদা ও পেশাগত মর্যাদা রক্ষায় ড্যাব সর্বদা সোচ্চার থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। 

সাংবাদিক মাসুদ কামালকে বয়কটের আহ্বান জানিয়ে একই দিন সকালে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ডা. শাকিল বলেন, প্রকাশ্যে চিকিৎকদের কাছে এই সাংবাদিককে ক্ষমা চাইতে হবে। তিনি এই গোষ্ঠীকে নিয়ে এভাবে মন্তব্য করতে পারেন না।
 
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দ এই সভার আয়োজন করে। ড্যাব মহাসচিব বলেন, চিকিৎসকদের প্রতি মমত্ববোধ পেয়েছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়া; এমনকি বর্তমান প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনায়। এই বাজেটই তার প্রকৃত উদাহরণ। আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ০১ শতাংশ। গত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা, যা জিডিপির ০ দশমিক ৫৮ শতাংশ। এই বাজেটে জোর দেওয়া হয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবায়। রেকর্ডসম স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।
 
ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনানের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারেভজ রেজা কাকন, ড্যাবের যুগ্মমহাসচিব ডা. ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসানসহ অনেকে।

/কহু
  বিষয়:   ড্যাব  মহাসচিব  সাংবাদিক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: