এক যুগ পর রিয়াল মাদ্রিদে ফিরলেন হোসে মরিনহো

ক্রীড়া ডেস্ক

খেলা

দীর্ঘ এক যুগ পর আবারও রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফিরলেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো। বৃহস্পতিবার (১২ জুন) রাতে এক বিবৃতিতে তাকে

2026-06-12T13:43:07+00:00
2026-06-12T13:43:07+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
খেলা
এক যুগ পর রিয়াল মাদ্রিদে ফিরলেন হোসে মরিনহো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১:৪৩ পিএম   (ভিজিট : ৯)
পর্তুগিজ কোচ হোসে মরিনহো। ছবি : সংগৃহীত
দীর্ঘ এক যুগ পর আবারও রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফিরলেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো। বৃহস্পতিবার (১২ জুন) রাতে এক বিবৃতিতে তাকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি। ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত তিন বছরের চুক্তিতে দায়িত্ব পালন করবেন তিনি।

মরিনহোকে দলে ফিরিয়ে আনতে পর্তুগালের ক্লাব বেনফিকাকে প্রায় ১৫ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দিতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। এর আগে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নির্বাচনী প্রচারণার সময় পুনর্নির্বাচিত হলে মরিনহোকে ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছিলেন।

২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের দায়িত্বে ছিলেন মরিনহো। তার অধীনে ক্লাবটি লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতে। বিশেষ করে ২০১১-১২ মৌসুমে রেকর্ড পয়েন্ট নিয়ে লা লিগা শিরোপা জয়ের কৃতিত্ব ছিল তার নেতৃত্বে।

রিয়াল ছাড়ার পর ইংল্যান্ডের চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার, ইতালির রোমা এবং পর্তুগালের বেনফিকাসহ একাধিক ক্লাবে কোচিং করিয়েছেন এই অভিজ্ঞ কোচ।

বেনফিকায় দ্বিতীয় মেয়াদে তার দল লিগে অপরাজিত থাকলেও মৌসুম শেষ করে তৃতীয় স্থানে। পরে ক্লাবটি সাবেক ফুলহ্যাম কোচ মার্কো সিলভাকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়।

গত দুই মৌসুমে কোনো বড় শিরোপা জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। এমন পরিস্থিতিতে মরিনহোর প্রত্যাবর্তনকে ক্লাবটির নতুন করে সাফল্যের পথে ফেরার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরবিএন 



  বিষয়:   পর্তুগিজ কোচ  হোসে মরিনহো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: