‘চাকরির পিছনে না ঘুরে নিজেকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন’

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

সমাজকল্যাণ মন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেন এমপি বলেছেন, চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন। বর্তমান সরকার

2026-06-12T19:58:42+00:00
2026-06-12T20:05:07+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
সারাদেশ
সমাজকল্যাণ মন্ত্রী
‘চাকরির পিছনে না ঘুরে নিজেকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন’
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৭:৫৮ পিএম  আপডেট: ১২.০৬.২০২৬ ৮:০৫ পিএম  (ভিজিট : ২৬)
সমাজকল্যাণ মন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেন। সংগৃহীত ছবি
সমাজকল্যাণ মন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেন এমপি বলেছেন, চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন। বর্তমান সরকার অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল সৃষ্টি করে যাচ্ছে। আমরা মনে করি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে না পারলে দেশ পিছিয়ে থাকবে। তাই আপনাদের প্রশিক্ষণ নিয়ে নিজেকে স্বাবলম্বী হতে হবে।   

শুক্রবার (১২ জুন) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, দিনাজপুরের আয়োজনে জেলা সমাজসেবা কমপ্লেক্স “তিথিডোর” হলরুমে অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

দিনাজপুরের জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক মো. আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, বিভাগীয় সমাজসেবা কার্যালয় রংপুরের পরিচালক (উপ সচিব) মোছা. জিলুফা সুলতানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ  সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিভিল সার্জেন ডা. আসিফ ফেরদৌস। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজ সেবা অফিসার গোলাম আজম। সার্বিক তত্বাবর্ধায়নে ছিলেন সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন, শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম।  

প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উক্ত অনুষ্ঠানে ৪৯জন কে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করেন। 

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসানসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ,২৫ জন প্রশিক্ষনার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।     


/ইউএমএইচ



  বিষয়:   সমাজকল্যাণ মন্ত্রী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: