তীব্র গরমে স্বস্তি পেতে পান করুন জিরা পানি

সময়ের আলো ডেস্ক

ফিচার

গরমে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখা বেশ চ্যালেঞ্জের হয়ে ওঠে। অতিরিক্ত ঘাম, পানিশূন্যতা এবং ক্লান্তি থেকে মুক্তি পেতে অনেকেই বিভিন্ন

2026-06-13T11:42:31+00:00
2026-06-13T11:42:31+00:00
 
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
ফিচার
তীব্র গরমে স্বস্তি পেতে পান করুন জিরা পানি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:৪২ এএম 
ছবি : সংগৃহীত
গরমে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখা বেশ চ্যালেঞ্জের হয়ে ওঠে। অতিরিক্ত ঘাম, পানিশূন্যতা এবং ক্লান্তি থেকে মুক্তি পেতে অনেকেই বিভিন্ন ধরনের পানীয়ের ওপর নির্ভর করেন। তবে সহজলভ্য একটি প্রাকৃতিক সমাধান হতে পারে জিরা পানি।

রান্নাঘরের পরিচিত এই মসলাটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, বরং শরীরকে শীতল রাখতে, হজমশক্তি উন্নত করতে এবং গরমজনিত অস্বস্তি কমাতেও সহায়তা করে। তাই এই গরমে সুস্থ ও স্বস্তিতে থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন এক গ্লাস জিরা পানি। রইলো রেসিপি-

উপকরণ : পানি ১ লিটার, ভাজা জিরার গুঁড়া ২ চা চামচ, তেঁতুলের মাড় ২-৩ টেবিল চামচ (স্বাদমতো), আখের গুড় আধা কাপ, বিট লবণ ১ চা চামচ ও পরিবেশনের জন্য বরফ। 


জিরা পানি বানানোর জন্য কোনো ঝামেলাতেই পরতে হবে না আপনাকে। শুধু সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর চেক করে নিন স্বাদ পছন্দমতো হয়েছে কিনা। প্রয়োজনে স্বাদ অনুযায়ী টক-মিষ্টি যোগ করে নিন। ব্যাস তৈরি হয়ে গেলে মজাদার ও পুষ্টিকর জিরা পানি। এবার বরফ কুচি দিয়ে পরিবেশন করুন আপনার পছন্দের গ্লাসে।

সময়ের আলো/আআ


  বিষয়:   গরম  স্বস্তি  জিরা পানি 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: