প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ২:০৩ পিএম আপডেট: ১৯.১১.২০২৬ ২:১০ পিএম
চা কন্যার ভাস্কর্য। ছবি : সংগৃহীত বাংলাদেশের বিভিন্ন জেলার চা বাগান প্রকৃতিপ্রেমীদের কাছে আকর্ষণীয় ভ্রমণস্থান। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে চা বাগানগুলোও ধারণ করে ভিন্ন ভিন্ন সৌন্দর্য। পাশাপাশি চা শ্রমিকদের কর্মব্যস্ততা ও জীবনসংগ্রামের চিত্রও ফুটে ওঠে এসব বাগানে। প্রকৃতির এমন বৈচিত্র্যময় রূপ উপভোগ করতে সারা বছরই পর্যটকেরা ছুটে যান দেশের বিভিন্ন বাগানে।
চলুন, দেখে নেওয়া যাক এমন ৭টি ছবি।
কুয়াশাচ্ছন্ন পাহাড় ও চা শ্রমিক। বাগানের ভেতর দিয়ে কাঁধে ঝাঁপি নিয়ে এগিয়ে চলা শ্রমিকের দৃশ্যে ফুটে উঠেছে প্রতিদিনের জীবিকার গল্প। ছবি : সংগৃহীত
হালকা কুয়াশা ও কোমল সূর্যালোকে ধোঁয়াটে হয়ে ওঠা চা বাগানের টিলা ও দীর্ঘ গাছের সারি। কোলাহলহীন এই প্রকৃতি যেন সময়কে একটু থামিয়ে দিয়ে গভীর প্রশান্তি ছড়ায়। ছবি : সংগৃহীত
পিঠে ঝুড়ি নিয়ে চা বাগানের কচি পাতা তোলার কাজে ব্যস্ত শ্রমিকেরা। তাদের পরিশ্রম ও নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিদিনই সতেজ হয়ে ওঠে চা বাগানের পরিবেশ। ছবি : সংগৃহীত
চা বাগানে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা এক শ্রমিক। তার চোখেমুখে ফুটে থাকা দৃঢ়তা ও শান্ত অভিব্যক্তি যেন জীবনসংগ্রামের এক নীরব সাক্ষী। ছবি : সংগৃহীত
একদিকে উষ্ণ সূর্যালোকের আভা, অন্যদিকে ঢেউ খেলানো সবুজ চা বাগান। প্রকৃতি এখানে সেজেছে সজীব ও প্রাণবন্ত রূপে। ছবি : সংগৃহীত
মাধবপুর লেক ও চা বাগান। প্রকৃতির এই নির্মল ও প্রশান্ত রূপ যেন চোখের আরাম ও মনের প্রশান্তি দেয়। ছবি : সংগৃহীত
উভয় পাশে ঘন সবুজ চা বাগান এবং সরু পথ ধরে এগিয়ে আসছে চিরচেনা খোলা জিপ, যা বাগান ভ্রমণের আমেজকে বাড়িয়ে তোলে। প্রকৃতির স্নিগ্ধ ছায়ায় ঘেরা এই পথ যেন হাতছানি দিয়ে ডাকে কোনো অজানা গন্তব্যে। ছবি : সংগৃহীত
সময়ের আলো/মহু