শীতে মোজা পরে ঘুমানো কি ক্ষতিকর?

সময়ের আলো ডেস্ক

ফিচার

শীতকালে অনেকেরই রাতে পা ঠান্ডা হয়ে যায়। ফলে, ঘুমাতে সমস্যা হয়। বিশেষ করে যাদের পা সহজে গরম হয় না, তাদের

2026-11-19T12:59:21+00:00
2026-11-19T13:04:10+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
ফিচার
শীতে মোজা পরে ঘুমানো কি ক্ষতিকর?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৫৯ পিএম  আপডেট: ১৯.১১.২০২৬ ১:০৪ পিএম
পরিষ্কার ও আরামদায়ক মোজা পরে ঘুমালে সাধারণত ক্ষতির আশঙ্কা নেই। ছবি : সংগৃহীত
শীতকালে অনেকেরই রাতে পা ঠান্ডা হয়ে যায়। ফলে, ঘুমাতে সমস্যা হয়। বিশেষ করে যাদের পা সহজে গরম হয় না, তাদের জন্য মোজা পরে ঘুমানো বেশ আরামদায়ক হতে পারে। তবে এ নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে- রাতে মোজা পরে ঘুমানো কি স্বাস্থ্যের জন্য উপকারী, নাকি এতে কোনো ক্ষতি হতে পারে?

বিশেষজ্ঞদের মতে, পরিষ্কার ও আরামদায়ক মোজা পরে ঘুমালে সাধারণত ক্ষতির আশঙ্কা নেই। বরং কিছু ক্ষেত্রে এটি ভালো ঘুমের সহায়ক হতে পারে। তবে, মোজা ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি।


মোজা পরে ঘুমানোর উপকারিতা

ঠান্ডা পায়ের কারণে অনেকের ঘুম আসতে দেরি হয়। এ ক্ষেত্রে মোজা পরলে পা উষ্ণ থাকে। এতে রক্তনালি প্রসারিত হয়ে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের স্বাভাবিক প্রক্রিয়ায় সহায়তা করে। ফলে, সহজে ঘুম আসতে পারে।

যাদের পা প্রায়ই ঠান্ডা থাকে, তাদের জন্য রাতে মোজা পরা আরামদায়ক হতে পারে। বিশেষ করে রক্ত সঞ্চালনজনিত সমস্যার কারণে পা ঠান্ডা হয়ে গেলে উষ্ণ মোজা অস্বস্তি কমাতে সাহায্য করে। ডায়াবেটিস বা রেনোডস রোগে আক্রান্ত ব্যক্তিরাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মোজা ব্যবহার করতে পারেন।

শীতকালে পায়ের ত্বক শুষ্ক হয়ে ফেটে যেতে পারে। ঘুমানোর আগে পায়ে ময়েশ্চারাইজার লাগিয়ে পরিষ্কার মোজা পরলে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এতে পায়ের ত্বক নরম থাকে এবং শুষ্কতা কমে।


মোজা পরে ঘুমালে যেসব সমস্যা হতে পারে

খুব আঁটসাঁট মোজা পরলে পায়ে চাপ পড়তে পারে। এতে অস্বস্তি, ঝিঁঝি ধরা বা অসাড়তা অনুভূত হতে পারে। তাই ঘুমানোর সময় ঢিলেঢালা ও আরামদায়ক মোজা ব্যবহার করা উচিত।

কিছু মানুষের ক্ষেত্রে মোজা পরে ঘুমালে পায়ে অতিরিক্ত গরম লাগতে পারে। বিশেষ করে মোটা বা বাতাস চলাচলে বাধা দেয় এমন মোজা পরলে পা ঘেমে যেতে পারে। এতে ঘুমের আরাম নষ্ট হতে পারে।

দীর্ঘ সময় অপরিষ্কার বা ভেজা মোজা পরে থাকলে পায়ে ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে পা ঘেমে ভেজা থাকলে অ্যাথলিটস ফুটের মতো ছত্রাকজনিত সমস্যা দেখা দিতে পারে।


মোজা পরে ঘুমানোর ক্ষেত্রে যা খেয়াল রাখবেন

- সঠিক মাপের ও ঢিলেঢালা মোজা ব্যবহার করুন।
- সুতি বা উলের মতো আরামদায়ক উপাদানের মোজা বেছে নিন।
- সব সময় পরিষ্কার ও শুকনো মোজা পরুন।
- পায়ে ময়েশ্চারাইজার লাগিয়ে মোজা পরতে পারেন।
- পা অতিরিক্ত ঘেমে গেলে মোজা খুলে ফেলুন।

উল্লেখ্য, পায়ে কোনো সংক্রমণ, ক্ষত বা রক্ত সঞ্চালনজনিত সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

সূত্র : হেলথ শটস

সময়ের আলো/মহু
  বিষয়:   শীত  মোজা  ঘুম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: