শীতের সকালে ঘুম থেকে উঠতে আলসেমি লাগলে কী করবেন?

সময়ের আলো ডেস্ক

ফিচার

শীতের সকালে ঘুম ভাঙলেও বিছানা ছাড়তে ইচ্ছা করে না। নরম কম্বলের উষ্ণতা ছেড়ে ঠান্ডার মধ্যে উঠে পড়তে অনেকেরই আলসেমি লাগে।

2026-11-18T10:23:22+00:00
2026-11-18T10:25:29+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
ফিচার
শীতের সকালে ঘুম থেকে উঠতে আলসেমি লাগলে কী করবেন?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:২৩ এএম  আপডেট: ১৮.১১.২০২৬ ১০:২৫ এএম
কাজের ব্যস্ততায় প্রতিদিনই নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা জরুরি। ছবি : সংগৃহীত
শীতের সকালে ঘুম ভাঙলেও বিছানা ছাড়তে ইচ্ছা করে না। নরম কম্বলের উষ্ণতা ছেড়ে ঠান্ডার মধ্যে উঠে পড়তে অনেকেরই আলসেমি লাগে। তবে, কাজের ব্যস্ততায় প্রতিদিনই নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা জরুরি। তাই শীতকালেও সময়মতো ঘুম থেকে ওঠার অভ্যাস ধরে রাখা প্রয়োজন। এ জন্য মেনে চলতে পারেন কয়েকটি সহজ কৌশল।

রাতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন

সকালে সহজে ঘুম থেকে উঠতে হলে রাতের ঘুম ঠিক রাখা জরুরি। অকারণে রাত জাগার অভ্যাস বাদ দিয়ে নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান। প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। পর্যাপ্ত ঘুম হলে সকালে ক্লান্তি কম থাকবে এবং ঘুম থেকে ওঠাও সহজ হবে।

ঘুমানোর আগেই সকালের পরিকল্পনা করুন

ঘুমাতে যাওয়ার আগে পরদিন সকালে কী কী কাজ করবেন, তা ঠিক করে রাখুন। নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকলে সকালে বিছানা ছাড়ার আগ্রহ তৈরি হয়। পাশাপাশি প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলুন। এতে শরীরের স্বাভাবিক ঘুমের ছন্দ ঠিক থাকবে।


অ্যালার্ম রাখুন বিছানা থেকে দূরে

অনেকেই অ্যালার্মের শব্দে ঘুম ভাঙার পর সেটি বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েন। এই অভ্যাস এড়াতে মুঠোফোন বা অ্যালার্ম ঘড়ি বিছানা থেকে কিছুটা দূরে রাখুন। এতে অ্যালার্ম বন্ধ করতে বিছানা ছেড়ে উঠতে হবে। একবার উঠে পড়লে আবার ঘুমিয়ে পড়ার প্রবণতাও কমবে।

ঘুমের পরিবেশ আরামদায়ক রাখুন

ভালো ঘুমের জন্য শোবার ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন ও আরামদায়ক রাখা প্রয়োজন। শীতের রাতে ঘরের তাপমাত্রা যথাসম্ভব আরামদায়ক রাখুন। পরিষ্কার পোশাক পরে ঘুমাতে যান। পাশাপাশি ঘুমানোর আগে অতিরিক্ত আলো ও শব্দ এড়িয়ে চলুন। এতে ঘুমের মান ভালো হতে পারে।

সকালে পছন্দের কাজের অভ্যাস গড়ুন

সকালে ঘুম থেকে ওঠার জন্য নিজের পছন্দের কোনো কাজকে রুটিনে রাখতে পারেন। যেমন- প্রিয় বই পড়া, গান শোনা, বাগানে সময় কাটানো কিংবা হালকা ব্যায়াম করা। দিনের শুরুতে আনন্দদায়ক কিছু করার পরিকল্পনা থাকলে বিছানা ছাড়ার আগ্রহ বাড়বে।


ঘুম থেকে উঠেই আলো-বাতাসে যান

সকালে ঘুম থেকে উঠে জানালা খুলে দিন। ঘরে প্রাকৃতিক আলো প্রবেশ করতে দিন। সম্ভব হলে কিছুক্ষণ খোলা জায়গায় বা বারান্দায় সময় কাটান। সকালের আলো শরীরের জৈবঘড়িকে জাগ্রত হতে সহায়তা করে এবং ঘুম ঘুম ভাব কাটাতে ভূমিকা রাখে।

সকালে গরম পানীয় পান করুন

ঘুম থেকে ওঠার পর এক কাপ গরম চা, কফি কিংবা অন্য কোনো স্বাস্থ্যকর গরম পানীয় পান করতে পারেন। পাশাপাশি এক গ্লাস পানি পান করাও ভালো অভ্যাস। এতে সকালটা সতেজভাবে শুরু করতে সুবিধা হবে।

শীতের সকালে বিছানা ছাড়তে অনীহা থাকতেই পারে। তবে নিয়মিত ঘুমের সময় মেনে চলা, আগেভাগে পরিকল্পনা করা এবং সকালের জন্য ইতিবাচক অভ্যাস গড়ে তুললে এই সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব।

সময়ের আলো/মহু

  বিষয়:   শীত  সকাল  ঘুম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: