হার্ট অ্যাটাকে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাবি প্রতিনিধি

জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের ২০২৪-২০২৫ সেশনের শিক্ষার্থী ফাইয়াজ করিম নিলয় হার্ট অ্যাটাকে মারা গেছেন।শনিবার (১৩ জুন) দিবাগত রাত দেড়টার

2026-06-13T11:54:47+00:00
2026-06-13T11:54:47+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
জাতীয়
হার্ট অ্যাটাকে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:৫৪ এএম 
শিক্ষার্থী ফাইয়াজ করিম নিলয়। সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের ২০২৪-২০২৫ সেশনের শিক্ষার্থী ফাইয়াজ করিম নিলয় হার্ট অ্যাটাকে মারা গেছেন।

শনিবার (১৩ জুন) দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন নিলয়ের চাচাতো ভাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী জামিলুর রহমান। জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভূগছিলেন নিলয়। 

নিলয়ের চাচাতো ভাই জামিলুর রহমান জানান, ২০২৪-২৫ সেশনে ইতিহাস বিভাগে ভর্তি হওয়া ফাইয়াজ করিম নিলয় গত রাত দেড়টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা গেছে। নিলয় দীর্ঘদিন যাবৎ কিডনি সমস্যায় ভুগছিল এবং দুটো কিডনিই নষ্ট হয়ে গেছিল। এইজন্য ২৫-২৬ এর সাথে  রি-অ্যাডমিশন নিয়ে কিছুদিন ক্লাস করছিল।

তিনি আরও বলেন, ৩-৪দিন আগে কিডনির ডায়ালাইসিস করতে গিয়ে হার্ট এট্যাক করে। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গতরাতে মারা যায় নিলয়।

/কহু
  বিষয়:   ঢাবি  বিশ্ববিদ্যালয় 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: