চালের বস্তায় পাটজাত বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় গাজীপুরের কালীগঞ্জে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার জামালপুর বাসাইর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার ও তদারকির অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
অভিযানে দুটি মামলায় জামালপুরের মেসার্স আফসানা এন্টারপ্রাইজের সিফাতউল্লাহকে ৩ হাজার টাকা ও শামিম ষ্টোরের আব্দুল মান্নানকে ১০ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় এ অর্থ দণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতকে প্রসিকিউটর হিসেবে সহযোগিতা করেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আজিমউল ইসলাম, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও আনসার সদস্যবৃন্দ।
সময়ের আলো/আতা