আম কুড়ালেই ৫ লাখ টাকা জরিমানা যে দেশে

সময়ের আলো ডেস্ক

ফিচার

সিঙ্গাপুরের রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ যদি আপনার চোখে পড়ে, পাকা আম গাছতলায় পড়ে আছে, তাহলে বাংলাদেশি হিসেবে আপনার ইচ্ছে করবে

2026-06-14T19:28:31+00:00
2026-06-14T19:54:39+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
ফিচার
আম কুড়ালেই ৫ লাখ টাকা জরিমানা যে দেশে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৭:২৮ পিএম  আপডেট: ১৪.০৬.২০২৬ ৭:৫৪ পিএম
সিঙ্গাপুরে অনুমতি ছাড়া সরকারি গাছের আম নেওয়া অন্যায়। ছবি : সংগৃহীত
সিঙ্গাপুরের রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ যদি আপনার চোখে পড়ে, পাকা আম গাছতলায় পড়ে আছে, তাহলে বাংলাদেশি হিসেবে আপনার ইচ্ছে করবে ফলটি তুলে নিতে। কারণ, আম কুড়ানোর মধুর স্মৃতি প্রায় সব বাংলাদেশিরই রয়েছে। কিন্তু সিঙ্গাপুরে এই কাজ করলে আপনাকে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা!

দক্ষিণ এশিয়ার বহু দেশে রাস্তার ধারে বা সরকারি জায়গার গাছকে মানুষ সাধারণত ‘সবার সম্পদ’ হিসেবেই দেখে। গাছের ফল পেকে মাটিতে পড়লে এবং তা কেউ তুলে নিলে, তাতে বিশেষ আপত্তির কিছু নেই। কিন্তু সিঙ্গাপুরের দৃষ্টিভঙ্গি ভিন্ন। সেখানে সরকারি জমিতে থাকা গাছের ফলও সরকারি সম্পত্তির অংশ। ফলে অনুমতি ছাড়া সেই ফল সংগ্রহ করা অন্যায়।


এটি এমন এক নগররাষ্ট্র, যেখানে দৈনন্দিন জীবনের ক্ষুদ্রতম স্তর পর্যন্ত রয়েছে শৃঙ্খলা ও নিয়মকানুন। দেশটির প্রতিটি গাছ থেকে শুরু করে সবকিছুই নির্দিষ্ট নিয়মের আওতাধীন। নাগরিকরা সেই নিয়ম মানতে অভ্যস্ত। কিন্তু বাংলাদেশিদের কাছে বিষয়টি কিছুটা বিস্ময়কর লাগতেই পারে। কারণ আমাদের সাংস্কৃতিক স্মৃতিতে ফল কুড়ানো ঋতুভিত্তিক আনন্দের ব্যাপার। কালবৈশাখির পর ছুটে গিয়ে আম কুড়ানো, প্রতিবেশীর সঙ্গে ভাগাভাগি করা, কিংবা গাছের নিচে দাঁড়িয়ে পাকা ফলের অপেক্ষা- এসব অভিজ্ঞতা অনেকেরই বেড়ে ওঠার অংশ। সেই অভিজ্ঞতা থেকে দেখলে সিঙ্গাপুরের আইন একটু বেশিই কঠোর মনে হতে পারে।

সিঙ্গাপুরে সরকারি জমির গাছ থেকে ফল পাড়া বা মাটিতে পড়ে থাকা ফল অনুমতি ছাড়া কুড়িয়ে নিলে বা গাছ থেকে ছিঁড়লে সর্বোচ্চ ৫ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা হতে পারে, যা বাংলাদেশি টাকায় সাড়ে ৪ লাখ টাকার বেশি!

/মহু

  বিষয়:   আম  জরিমানা  কুড়ালে  ছিঁড়লে  সিঙ্গাপুর  আইন 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: