বাঁচতে চায় ক্যানসারে আক্রান্ত কলেজছাত্রী অরপা

সময়ের আলো ডেস্ক

বিবিধ

২২ বছর বয়সি কলেজছাত্রী অরপার জীবন এখন হাসপাতালের বিছানা আর চিকিৎসার কঠিন বাস্তবতার মধ্যে সীমাবদ্ধ। তরুণ বয়সে যেখানে তার স্বপ্ন

2026-06-15T12:32:00+00:00
2026-06-15T12:32:22+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
বিবিধ
বাঁচতে চায় ক্যানসারে আক্রান্ত কলেজছাত্রী অরপা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:৩২ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ১২:৩২ পিএম  (ভিজিট : ২২)
অরপা। ছবি : সংগৃহীত
২২ বছর বয়সি কলেজছাত্রী অরপার জীবন এখন হাসপাতালের বিছানা আর চিকিৎসার কঠিন বাস্তবতার মধ্যে সীমাবদ্ধ। তরুণ বয়সে যেখানে তার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে স্বনির্ভর হওয়ার সেখানে আজ তিনি একিউট লিউকোমিয়ায় (হাড়ের ক্যানসার) আক্রান্ত। প্রতিনিয়ত তিনি যুদ্ধ করে চলেছেন জটিল ও প্রাণঘাতী এই রক্তরোগের সঙ্গে।

কলেজছাত্রী অরপার পারিবারিক সূত্রে জানা যায়, অরপার বাবা ও মা দুজনই বেসরকারি চাকরিজীবী। সীমিত আয়ের মধ্যেও দীর্ঘদিন ধরে তারা মেয়ের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। শুরু থেকেই নিয়মিত কেমোথেরাপি এবং প্রয়োজনীয় চিকিৎসা করানো হচ্ছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যয় বহুগুণ বেড়ে গেছে। মেয়ের এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।

নিজেদের সম্বল খুঁইয়ে পরিবারটি এখন পথে বসার উপক্রম। ঋণ করে চিকিৎসা চালানো হলেও এখন সেই সক্ষমতাও শেষ হয়ে এসেছে। এদিকে চিকিৎসকরা আশঙ্কা করছেন, দ্রুততম সময়ের মধ্যে অরপার উন্নত চিকিৎসা শুরু করা অত্যাবশ্যক হয়ে পড়েছে। তা না হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে পারে। এমন পরিস্থিতিতে পরিবারটি দিশাহারা হয়ে পড়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, অরপার জীবন বাঁচাতে এখন জরুরি ভিত্তিতে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন। মেয়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কামনা করেছেন অসহায় এই বাবা। আগ্রহীরা মো. হাফিযুর রহমান খান, হিসাব নম্বর : ০২০০০১২৮২০৬৪৬, অগ্রণী ব্যাংক পিএলসি, আইসিডিডিআরবি শাখা, ঢাকা নর্থ জোন অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠাতে পারবেন। এ ছাড়া যেকোনো প্রয়োজনে যোগাযোগ করা যাবে ০১৮৩৩৯৩৩৪৪০ মোবাইল নম্বরে।

সময়ের আলো/জেডআই




  বিষয়:   বাঁচতে চায় 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: