রামপুরায় ২ জনকে হত্যা মামলা, সাবেক ডিএমপি কমিশনারসহ ৫ জনের রায় ২৮ জুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরায় দুইজনকে গুলি করে হত্যা এবং আরও দুইজনকে গুরুতর আহত করার ঘটনায় দায়ের

2026-06-15T13:48:53+00:00
2026-06-15T13:48:53+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
জাতীয়
রামপুরায় ২ জনকে হত্যা মামলা, সাবেক ডিএমপি কমিশনারসহ ৫ জনের রায় ২৮ জুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরায় দুইজনকে গুলি করে হত্যা এবং আরও দুইজনকে গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে। আগামী ২৮ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করবেন।

সোমবার (১৫ জুন) ট্রাইবুনালের বিচারক রায়ের জন্য এই দিন নির্ধারণ করেন।

এই মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের সাবেক পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।


অভিযুক্ত অন্য চার কর্মকর্তা হলেন, তৎকালীন খিলগাঁও জোনের ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম, রামপুরা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান, রামপুরা থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ভুঁইয়া, রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত পাঁচ কর্মকর্তার মধ্যে কেবল রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে আছেন। মামলার প্রধান আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ বাকি চার কর্মকর্তা মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই (পলাতক অবস্থায়) এই মামলার বিচারিক কার্যক্রম শেষ করা হয় এবং রায়ের দিন ঘোষণা করা হলো।

সময়ের আলো/জোই
  বিষয়:   রামপুরায়  হত্যা মামলা  সাবেক ডিএমপি  কমিশনার  জুন  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: