ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা‌য় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান

2026-06-15T16:24:31+00:00
2026-06-15T16:25:04+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা
ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:২৪ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ৪:২৫ পিএম  (ভিজিট : ৫২)
জাহেদ উর রহমান ইস্যুতে কূটনৈতিক পদক্ষেপ, ভারতের ডেপুটি হাইকমিশনারকে তলব। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা‌য় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে সোমবার (১৫ জুন) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমান উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা‌কে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনক ব‌লে মন্তব্য ক‌রে‌ন।


খ‌লিলুর রহমান ব‌লেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনকও ব‌টে। এ বিষ‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয় য‌থোপযুক্ত ব্যবস্থা নি‌চ্ছে। আজ‌কের দিন শে‌ষে আমরা এ বিষ‌য়ে আপনা‌দের জানা‌বো।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   বাংলাদেশ ভারত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: