স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় সংসদে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জানতে চান, স্থানীয় সরকার নির্বাচন

2026-06-15T22:01:23+00:00
2026-06-15T22:17:00+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
রাজনীতি
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১০:০১ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ১০:১৭ পিএম  (ভিজিট : ৩৭)
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
জাতীয় সংসদে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জানতে চান, স্থানীয় সরকার নির্বাচন কবে হবে এবং সেই নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে? জবাবে মির্জা ফখরুল জানান, যথা সময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে ২০২৫-২৬ অর্থ বছরের সম্পূরক বাজেটে, সম্পূরক মঞ্জুরি দাবির ওপর দেওয়া ছাঁটাই প্রস্তাবের বক্তব্যে রুমিন ফারহানা এ প্রশ্ন করেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

এসময় রুমিন ফারহানা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন, ওনার কাছে আমার প্রশ্ন, আমাদের স্থানীয় সরকারে যে নির্বাচনগুলো হওয়ার কথা ছিল, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এই নির্বাচনগুলো কবে হবে? এ সময় স্পিকার বলেন, এখন তো প্রশ্নোত্তর পর্ব চলছে না। রুমিন ফারহানা বলেন, ওনাকে পেয়েছি, ওনাকে তো আর পাবো না! প্রশ্নোত্তর পর্বে তো সুযোগ পাই না, প্রশ্ন জমা দিই প্রশ্ন আসে না। সম্পূরকে হাত তুলি সেও সুযোগ পাই না। এখনই বলি। আবার কখন সুযোগ পাই বলা তো যায় না।

রুমিন ফারহানা বলেন, দেশের বিভিন্ন জেলায় যে জেলা প্রশাসকদের নিয়োগ দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকেই দলীয় বিবেচনায় মনোনীত বলে মনে হচ্ছে। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ সংগ্রাম করেছে। কিন্তু সরকার গঠনের প্রায় চার মাস পার হলেও স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে এখনো কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি।


তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী স্থানীয় পর্যায়ের শাসনব্যবস্থা নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হওয়ার কথা। অথচ বর্তমানে বিভিন্ন জেলায় নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের অধীনেই প্রশাসন পরিচালিত হচ্ছে, যা সংবিধানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে তিনি মন্ত্রীর কাছে জানতে চান, স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে।

রুমিন ফারহানা বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে নানা ধরনের বক্তব্য শোনা যাচ্ছে। কেউ বলছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে, আবার কেউ বলছেন পারবে না। কেউ কেউ বলছেন, দলীয় প্রতীকে নির্বাচন না হলে ব্যক্তিগতভাবে পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থীরা অংশ নিতে পারবেন। এসব বিষয়ে সরকার স্পষ্ট অবস্থান জানালে সংসদ সদস্যদের পাশাপাশি স্থানীয় পর্যায়ের রাজনীতিবিদদেরও বিষয়টি বুঝতে সুবিধা হতো।

এরপর ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ বিষয়ে কয়েকজন সংসদ সদস্য বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেছেন। তিনি স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সবাইকে আশ্বস্ত করে বলেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, এ বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তার ভিত্তিতেই নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন করা হবে।


/ইউএমএইচ


  বিষয়:   স্থানীয় সরকার  নির্বাচন  মির্জা ফখরুল 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: