পটুয়াখালীতে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীতে ৯ বছর বয়সী কন্যা শিশুকে নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় ট্রলারচালক দুলাল গাজী (৬০) এর বিরুদ্ধে। পরে পুলিশ

2026-06-15T22:28:01+00:00
2026-06-15T22:28:01+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পটুয়াখালীতে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১০:২৮ পিএম 
প্রতীকী ছবি
পটুয়াখালীতে ৯ বছর বয়সী কন্যা শিশুকে নির্যাতন  ও ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় ট্রলারচালক দুলাল গাজী (৬০) এর বিরুদ্ধে। পরে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

সোমবার (১৫ জুন) জেলার সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি  ওই এলাকায় আরেক শিশু নির্যাতনের ঘটনা ঘটে।  বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে।

সেই ঘটনার রেশ না কাটতেই, সোমবারে দুলাল এই শিশুকে নিয়ে তার বোনের বাড়িতে প্রবেশ করলে এলাকাবাসী করে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে এবং দুলালকে পুলিশে সোপর্দ করে।


মজা (খাবার) দেবার নাম করে দুলাল নির্যাতন করেছে বলে অভিযোগ ভুক্তভোগী শিশুর। এবং এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার।

স্থানীয় বাসিন্দারা বলেছেন, দুলাল গাজীর বিরুদ্ধে এর আগেও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এসেছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।

খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত দুলাল গাজীকে আটক করে থানায় নিয়ে যায়।

পটুয়াখালী সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।  দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শিশুর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সময়ের আলো/আতা
  বিষয়:   পটুয়াখালী  শিশু  নির্যাতন  ধর্ষণ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: