বিশ্বকাপে স্মরণীয় এক ড্র কেপ ভার্দের

ক্রীড়া ডেস্ক

খেলা

স্পেন ও কেপ ভার্দের মধ্যকার লড়াইয়ে সাক্ষী হলো ফুটবল বিশ্ব এক অনন্য রেকর্ডের। বয়সের বিশাল ব্যবধান ঘুচিয়ে একই ম্যাচে মুখোমুখি

2026-06-16T00:03:33+00:00
2026-06-16T00:03:33+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বিশ্বকাপে স্মরণীয় এক ড্র কেপ ভার্দের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১২:০৩ এএম 
বিশ্বকাপে স্মরণীয় এক ড্র কেপ ভার্দের। সংগৃহীত ছবি
স্পেন ও কেপ ভার্দের মধ্যকার লড়াইয়ে সাক্ষী হলো ফুটবল বিশ্ব এক অনন্য রেকর্ডের। বয়সের বিশাল ব্যবধান ঘুচিয়ে একই ম্যাচে মুখোমুখি হয়েছেন স্প্যানিশ বিস্ময় বালক লামিনে ইয়ামাল এবং কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া।

কেপ ভার্দের বিপক্ষে ৭১ মিনিটে মিকেল মেরিনোর বদলি হিসেবে মাঠে নামার মাধ্যমেই বিশ্বকাপে অভিষেক হলো মাত্র ১৮ বছর ৩৪২ দিন বয়সি ইয়ামালের। অন্যদিকে, ৪০ বছর ২২ দিন বয়সে বিশ্বকাপে অভিষেক হলো কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের ইতিহাসে কোনো ম্যাচে দুই প্রতিপক্ষ খেলোয়াড়ের মধ্যে এটাই সবচেয়ে বেশি বয়সের ব্যবধান।

Advertisement
আতলান্তা স্টেডিয়ামে প্রথমার্ধে স্পেনের আক্রমণের সামনে রীতিমতো দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ভোজিনিয়া। বলের দখল স্পেনের কাছে থাকলেও, গোলমুখ খোলার পথ খুঁজে পেতে হিমশিম খেতে হয়েছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের। তোরেসের ক্রসবারে লেগে ফেরা শট কিংবা ওইয়ারসাবালের জোরালো হেড—সবই নিপুণ দক্ষতায় রুখে দিয়েছেন এই বর্ষীয়ান গোলরক্ষক। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে তোরেস ও লাপোর্তের নিশ্চিত দুটি আক্রমণও নস্যাৎ করে দিয়ে স্কোরলাইন ০-০ ধরে রাখেন তিনি।

স্পেনের বিপক্ষে আজকের ম্যাচে কেপ ভার্দে গড়েছে বিশ্বকাপের চলতি আসরের সবচেয়ে বেশি বয়সি একাদশ নিয়ে মাঠে নামার রেকর্ড। তাদের শুরুর একাদশের গড় বয়স ৩১ বছর ২৬ দিন। 

ফিফা বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম একই আসরে ৪০ বা তার বেশি বয়সি দুজন ফুটবলারকে মাঠে খেলতে দেখা গেল। এর আগে গতকালই জার্মানির হয়ে মাঠে নেমেছিলেন ম্যানুয়েল নয়ার, আর আজ সেই তালিকায় যোগ দিলেন কেপ ভার্দের ভোজিনিয়া।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বিশ্বকাপ  স্মরণীয় ড্র  কেপ ভার্দে 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: