ওপিসিডব্লিউ’র পরিদর্শক দলের চট্টগ্রাম ও জামালপুরে ৩টি প্রতিষ্ঠান পরিদর্শন

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপন্স (ওপিসিডব্লিউ)-এর দুই সদস্যের একটি পরিদর্শক দল গত ৩ থেকে ৭ জুন চট্টগ্রামস্থ চিটাগাং

2026-06-16T19:58:05+00:00
2026-06-16T19:58:05+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সারাদেশ
ওপিসিডব্লিউ’র পরিদর্শক দলের চট্টগ্রাম ও জামালপুরে ৩টি প্রতিষ্ঠান পরিদর্শন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ১১)
ছবি: আইএসপিআর
অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপন্স (ওপিসিডব্লিউ)-এর  দুই সদস্যের একটি পরিদর্শক দল গত ৩ থেকে ৭ জুন চট্টগ্রামস্থ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও বার্জার পেইন্টস লিমিটেড এবং ৯ থেকে ১০ জুন জামালপুরস্থ যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শন করেন।

মঙ্গলবার (১৬ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) পরিদর্শনটি সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সমন্বয় সাধন এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করে। পরিদর্শন শেষে ওপিসিডব্লিউ’র নির্বাচিত পরিদর্শন দল রাসায়নিক অস্ত্র কনভেনশন বাস্তবায়নে বিএনএসিডব্লিউসি তথা বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। পরিদর্শন শেষে গত ১৩ জুন সফরকারী দলটি ঢাকা ত্যাগ করেন।


উল্লেখ্য, ওপিসিডব্লিউ একটি আন্তর্জাতিক সংস্থা, যা সারা বিশ্বে রাসায়নিক অস্ত্র কনভেনশন (সিডব্লিউসি) বাস্তবায়ন করে থাকে। সিডব্লিউসি’র আর্টিকেল ৬ এবং ভেরিফিকেশন এনেক্স ৯ অনুসারে স্বাক্ষরকারী দেশসমূহে ওপিসিডব্লিউ’র নির্বাচিত পরিদর্শক দল স্বল্প দিনের নোটিশে তালিকাভুক্ত রাসায়নিক শিল্প কারখানায় তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের ব্যবহার, উৎপাদন এবং স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য (ডিওসি) উৎপাদন সংক্রান্ত তথ্য উপাত্ত সরজমিনে পরিদর্শন করে থাকে।

সময়ের আলো/আতা


  বিষয়:   ওপিসিডব্লিউ  আইএসপিআর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: