আইডিআরএ’র চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বীমা খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মীর নাদিয়া নিভিন। মঙ্গলবার

2026-06-16T22:48:13+00:00
2026-06-16T22:48:13+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
অর্থনীতি
আইডিআরএ’র চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১০:৪৮ পিএম   (ভিজিট : ৫৩)
মীর নাদিয়া নিভিন। সংগৃহীত ছবি
বীমা খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মীর নাদিয়া নিভিন। মঙ্গলবার (১৬ জুন) সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এর আগে গত ২ মার্চ আইডিআরএ’র তৎকালীন চেয়ারম্যান ড. আসলাম আলম আকস্মিকভাবে পদত্যাগ করার পর থেকে এই শীর্ষ পদটি শূন্য ছিল। দীর্ঘ গুঞ্জন ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মীর নাদিয়া নিভিনকে এই গুরুত্বপূর্ণ পদে স্থলাভিষিক্ত করল সরকার। 

উল্লেখ্য, গত ৫ মে আইডিআরএ’র চেয়ারম্যান ও সদস্য নিয়োগসংক্রান্ত আইন সংশোধন করে একটি নতুন গেজেট প্রকাশ করা হয়। সংশোধিত সেই আইনে চেয়ারম্যান পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা তুলে দেওয়া হলেও অভিজ্ঞতার মূল শর্তটি অপরিবর্তিত রাখা হয়। 

২০১০ সালের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইনের ৭(১) উপধারা অনুযায়ী— চেয়ারম্যান পদের জন্য বীমা, ফিন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, পরিসংখ্যান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, প্রশাসন বা আইন পেশায় ন্যূনতম ২০ বছরের পেশাদার অভিজ্ঞতা থাকার বাধ্যবাধকতা রয়েছে। তবে কোনো কারণে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে উপধারা-২ অনুযায়ী এই অভিজ্ঞতার সময়সীমা শিথিল করার আইনি সুযোগ রাখা হয়েছে।

মীর নাদিয়া নিভিন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’ এর একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ২০২৫ সালের অক্টোবর মাসে তিনি দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের স্বতন্ত্র (নিরপেক্ষ) পরিচালক হিসেবে যোগ দেন এবং বর্তমান চেয়ারম্যান পদে নিয়োগের পূর্ব পর্যন্ত তিনি সেই দায়িত্বেই নিয়োজিত ছিলেন। 

সময়ের আলো/জেডি 



  বিষয়:   আইডিআরএ  চেয়ারম্যান  মীর নাদিয়া নিভিন  বীমা 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: