দরজায় খুলতেই দেখা গেল পড়ে আছে পলিথিনে মোড়ানো নবজাতক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) উপজেলার ভোলা সওদাগর বাড়ি এলাকায় এ ঘটনা

2026-06-17T10:46:40+00:00
2026-06-17T17:36:32+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
দরজায় খুলতেই দেখা গেল পড়ে আছে পলিথিনে মোড়ানো নবজাতক
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:৪৬ এএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ৫:৩৬ পিএম
সংগৃহীত ছবি
চট্টগ্রামের মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) উপজেলার ভোলা সওদাগর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির মীর হোসেনের ঘরের প্রধান দরজার সামনে একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে ব্যাগের ভেতর থেকে নবজাতকের কান্নার শব্দ শুনে তারা এগিয়ে যান। এ সময় দেখা যায়, সদ্য জন্ম নেওয়া একটি কন্যাশিশুকে পলিথিনে মুড়িয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে গেছে কেউ। শিশুটির নাড়ি তখনো কাঁচা অবস্থায় ছিল।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালটিতে তার চিকিৎসা চলছে।


এ বিষয়ে শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস. এ ফারুক বলেন, স্থানীয়রা শিশুটিকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এখন আগের তুলনায় কিছুটা সুস্থ রয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, বিষয়টি সম্পর্কে আমি এখনো অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই

  বিষয়:   মিরসরাই  বাড়ির দরজা  পলিথিনে মোড়ানো  নবজাতক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: