বরিশালে অটোরিকশা চালককে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালে অটো রিকশা চালক নাজমুল হোসেন হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এঘটনায় এলাকাবাসী অভিযুক্তদের বসত বাড়ি পুরিয়ে দিয়ছে।বুধবার (১৭

2026-06-17T15:53:24+00:00
2026-06-17T15:53:24+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
সারাদেশ
বরিশালে অটোরিকশা চালককে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:৫৩ পিএম   (ভিজিট : ৭)
অভিযুক্তদের বসত বাড়িতে আগুন। ছবি : সময়ের আলো
বরিশালে অটো রিকশা চালক নাজমুল হোসেন হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এঘটনায় এলাকাবাসী অভিযুক্তদের বসত বাড়ি পুরিয়ে দিয়ছে।

বুধবার (১৭ জুন) সকালে নগরীর জাগুয়া নতুন হাট এলাকায় হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় মিরাজ হাওলাদার নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত ইউনুস হাওলাদারের ছেলে।

এর আগে গত ১৫ জুন সোমবার নগরীর কালিজিরা নদীর পূর্ব পাড় থেকে ভাসমান অবস্থায় অটো রিকশা চালক নাজমুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মাকরকাঠি এলাকার বাসিন্দা আব্দুল রশিদ মোল্লার ছেলে।


স্থানীয়রা জানিয়েছে, গত শনিবার (১৩ জুন) সকালে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাজমুল। দুপুর থেকে নাজমুলের ফোনে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেনি। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে রোববার (১৪ জুন) নিহতের বাবা আব্দুল রশিদ মোল্লা বরিশাল এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার (উপ-পুলিশ কমিশনার ক্রাইম ম্যানেজমেন্ট) আব্দুল হান্নান জানান, মরদেহ উদ্ধারের ঘটনায় মিরাজ নামের একজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিআইডি টিম আলামত সংগ্রহের কাজ চলছে। ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনা জানার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   বরিশাল  অটোরিকশা চালক  হত্যা  অভিযুক্ত  বাড়িতে আগুন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: