জমি লিখিয়ে নিয়ে বাবাকে ছেলের প্রাণনাশের হুমকি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

বৃদ্ধ পিতা আব্দুল জব্বারের (৯০) অসুস্থতার সুযোগে প্রতারণা করে জমি লিখে নিয়েছেন ছেলে বিষয়টি টের পেয়ে জমি ফেরত চাওয়ায় বাবাকে

2026-06-17T20:30:45+00:00
2026-06-17T20:30:45+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
সারাদেশ
জমি লিখিয়ে নিয়ে বাবাকে ছেলের প্রাণনাশের হুমকি
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:৩০ পিএম   (ভিজিট : ২১)
বাম থেকে আব্দুল জব্বার, মোহর উদ্দীন। ছবি : সময়ের আলো
বৃদ্ধ পিতা আব্দুল জব্বারের (৯০) অসুস্থতার সুযোগে প্রতারণা করে জমি লিখে নিয়েছেন ছেলে বিষয়টি টের পেয়ে জমি ফেরত চাওয়ায় বাবাকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ছেলে মোহর উদ্দীনের বিরুদ্ধে।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের তালদশী গ্রামে।

আব্দুল জব্বার জানান, তিনি বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থতায় ভুগছেন। এই সুযোগে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করার কথা বলে তাঁর দ্বিতীয় সন্তান মোহর উদ্দীন প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে পাকুন্দিয়া উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে গোপনে নিজের নামে সাড়ে ১০ শতাংশ জমি হেবা দলিলে লিখে নেয়।


প্রতারণার বিষয়টি বুঝতে পেরে মোহর উদ্দীনকে তাঁর ওই জমি ফেরত দেওয়ার কথা বললে ওই জমি ফিরিয়ে না দিয়ে উল্টো তাকে বাড়ি থেকে বের করে দেওয়াসহ প্রাণনাশের হুমকি-ধামকি দিচ্ছে, বলেও জানান তিনি।

এ বিষয়ে মোহর উদ্দীন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। বাবা আমাকে স্বেচ্ছায় জমি লিখে দিয়েছেন।

বড় ছেলে গিয়াস উদ্দীন জানান, বিষয়টি এলাকার গণ্যমান্যদের জানানোর পর এ নিয়ে একাধিক সালিশ-দরবার হয়। কিন্তু কোনো সমাধান পাওয়া যায়নি। জমি ফেরত চাওয়ায় এবং সালিশ দরবার করায় ক্ষিপ্ত হয়ে মোহর উদ্দীন আমাকে ও বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়াসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে।

এ ঘটনায় মঙ্গলবার (১৬জুন) আব্দুল জব্বার বাদী হয়ে মোহর উদ্দীনের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুবিচার দাবি করছেন তিনি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আতা



  বিষয়:   কিশোরগঞ্জ  পাকুন্দিয়া  জমি  বাবা  ছেলে  প্রাণনাশ  হুমকি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: