মেসির প্রশংসায় মুখর ব্রাজিলের প্রেসিডেন্ট

সময়ের আলো ডেস্ক

খেলা

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে আবারও তাক লাগিয়ে দিয়েছেন লিওনেল মেসি। একাই তিন গোল করে আর্জেন্টিনাকে জিতিয়ে দেওয়ার

2026-06-18T13:48:18+00:00
2026-06-18T14:46:55+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
মেসির প্রশংসায় মুখর ব্রাজিলের প্রেসিডেন্ট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:৪৮ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ২:৪৬ পিএম
লুলা দা সিলভাও ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে আবারও তাক লাগিয়ে দিয়েছেন লিওনেল মেসি। একাই তিন গোল করে আর্জেন্টিনাকে জিতিয়ে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার অর্জনে ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন এই অধিনায়ক। এবার তার প্রশংসা করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাও।

সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লুলা দা সিলভাওকে মেসির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি হাস্যরসের সুরে বলেন, ‘আমি তো ভাবছিলাম মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করিয়ে নিই।’

Advertisement

ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১–১ গোলে ড্র করেছে। সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘স্পেন তো কেপ ভার্দের সঙ্গে ড্র করেছে, সেটা আরও খারাপ।’

উল্লেখ্য, এটি মেসির ষষ্ঠ বিশ্বকাপ। এর মধ্য দিয়ে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মেক্সিকোর ওচোয়ার সঙ্গে যৌথভাবে সর্বাধিক বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন তিনি।

গ্রুপ ‘জে’-তে আগামী ২২ জুন দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। দলটির লক্ষ্য থাকবে নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া।

সময়ের আলো/মহু
  বিষয়:   লিওনেল  মেসি  প্রশংসা  ব্রাজিল  প্রেসিডেন্ট  ফুটবল  বিশ্বকাপ  লুলা দা সিলভাও 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: