এই বাজেট অর্থনীতি পুনরুদ্ধারের রোডম্যাপ : আইবিএফবি

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি সংস্কারের

2026-06-18T16:26:13+00:00
2026-06-18T18:35:51+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
অর্থনীতি
এই বাজেট অর্থনীতি পুনরুদ্ধারের রোডম্যাপ : আইবিএফবি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪:২৬ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ৬:৩৫ পিএম
আইবিএফবির প্রেসিডেন্ট লুতফুন নিসা সৌদিয়া খান। ছবি : সময়ের আলো
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি সংস্কারের একটি ইতিবাচক ও বাস্তবমুখী রোডম্যাপ হিসেবে স্বাগত জানিয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত “প্রস্তাবিত বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক সংবাদ সম্মেলনে আইবিএফবির প্রেসিডেন্ট, লুতফুন নিসা সৌদিয়া খান বলেন, বাজেটে বিনিয়োগ, শিল্পায়ন, এসএমই উন্নয়ন, নারী ও তরুণ উদ্যোক্তাদের সহায়তা, ডিজিটাল অর্থনীতির বিকাশ, নবায়নযোগ্য জ্বালানি এবং করমুক্ত আয়সীমা বৃদ্ধির উদ্যোগ দেশের ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

তবে তিনি উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা, মূল্যস্ফীতির চাপ, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং বাস্তবায়ন সক্ষমতার সীমাবদ্ধতা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. আব্দুল মজিদ বলেন, টেকসই বিনিয়োগ ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে নীতির ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আইবিএফবি বিশ্বাস করে, কার্যকর বাস্তবায়ন, সুশাসন এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে এ বাজেট দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের ভিত্তিকে আরও শক্তিশালী করবে।

আইবিএফবি কর প্রশাসনের ডিজিটালাইজেশন, জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার, ব্যবসা সহজীকরণ, এসএমই অর্থায়ন সম্প্রসারণ, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, পুঁজিবাজারের উন্নয়ন এবং নীতির ধারাবাহিকতা নিশ্চিত করার সুপারিশ পুনর্ব্যক্ত করে। 

সংবাদ সম্মেলনে আইবিএফবির সাবেক প্রেসিডেন্ট জনাব হুমায়ুন রশীদ, ড. মুহাম্মদ আব্দুল মজিদ, লাইফ মেম্বার, আইবিএফবি এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার উৎপল কুমার দাস  এবং আইবিএফবির পরিচালক জনাব এম. এস. সিদ্দিকী, উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   আইবিএফবি  বাজেট  রোডম্যাপ 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: