আজ মক্কা ও মদিনায় জুমার নামাজ পড়াবেন যারা

সময়ের আলো ডেস্ক

ইসলাম

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের ইমামতি করবেন ও খুতবা দেবেন যারা, তারা

2026-06-19T13:09:33+00:00
2026-06-19T13:09:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ইসলাম
আজ মক্কা ও মদিনায় জুমার নামাজ পড়াবেন যারা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১:০৯ পিএম  আপডেট: ১৯.০৬.২০২৬ ১:০৯ পিএম
শায়খ সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ ও শায়খ ড. খালিদ ইবনে সুলাইমান আল মুহান্না । ছবি : সংগৃহীত
মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের ইমামতি করবেন ও খুতবা দেবেন যারা, তারা হচ্ছেন প্রখ্যাত দুই শায়খ। মসজিদে হারাম কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

মসজিদে হারাম
আজ মক্কার মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন সুপ্রসিদ্ধ ইসলামিক স্কলার আলেম ও কারি শায়খ সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ। তার জন্ম ১৯৫০ সালে সৌদি আরবের বুরাইদা শহরে।

১৯৭৫ সালে শায়খ সালেহ মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। একই ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন যথাক্রমে ১৯৭৬ ও ১৯৮২ সালে। ১৯৮৩ সালে ৩৩ বছর বয়সে তিনি মসজিদে হারামের ইমাম নিযুক্ত হন।

তিনি সৌদি আরবের শুরা কাউন্সিল ও হাই জুডিশিয়ারি কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির প্রফেসর, সিনিয়র ওলামা কাউন্সিলের সদস্য এবং সৌদি আরবের রয়্যাল কোর্টের উপদেষ্টা।

মসজিদে নববি
অন্যদিকে, মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়েখ ড. খালিদ ইবনে সুলাইমান ইবনে আবদুল্লাহ আল মুহান্না। তিনি ১৯৭৬ সালে সৌদি আরবের আল আহসায় জন্মগ্রহণ করেন। তার বাবা শায়েখ সুলাইমান ইবনে আব্দুল্লাহও স্বনামখ্যাত একজন আলেম এবং রিয়াদের পাবলিক কোর্টের বিচারক ছিলেন।

ড. আল মুহান্না কোরআনের হাফেজ। শৈশবেই তিনি পবিত্র কোরআন হিফজ করেছেন। ১৯৯৭ সালে ইমাম মুহাম্মাদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের উসুলে দীন বিভাগ থেকে অনার্স করেন। ২০০৩ সালে মাস্টার্স করেন। ২০০৯ সালে তিনি পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি শায়েখ আব্দুল্লাহ বিন বাজ (রহ.) ও শায়েখ আব্দুল্লাহ বিন আকিলের (রহ.) সরাসরি ছাত্র।

ড. খালিদ আল মুহান্না অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯৯৭ সালে তিনি ইমাম মুহাম্মাদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের উসুলে দীন বিভাগের প্রভাষক নিযুক্ত হন। ২০০৯ সালে তিনি বিশ্ববিদ্যালয়টির সহকারী অধ্যাপক হন।

২০১৫ ও ২০১৬ সালে রমজানের জন্য তিনি মসজিদে নববীর ইমাম নিযুক্ত হন। আজ তিনি মসজিদে নববিতে খতিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   মক্কা  মদিনা  জুমা  ইসলাম 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: