আল্লাহর সন্তুষ্টি বোঝার উপায়

মিজানুর রহমান

ইসলাম

আল্লাহর সন্তুষ্টি অনেক বড় সম্পদ। মুমিনের চলার পথের শক্তি। পৃথিবীতে মুসলমানের প্রধান লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি। অনেক মানুষ এমন আছে, যারা

2026-10-24T11:11:16+00:00
2026-10-24T11:11:16+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ইসলাম
আল্লাহর সন্তুষ্টি বোঝার উপায়
মিজানুর রহমান
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:১১ এএম 
গ্রাফিক : সময়ের আলো
আল্লাহর সন্তুষ্টি অনেক বড় সম্পদ। মুমিনের চলার পথের শক্তি। পৃথিবীতে মুসলমানের প্রধান লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি। অনেক মানুষ এমন আছে, যারা দুনিয়াতে অনেক আমল করে কিন্তু আল্লাহ তার ওপর সন্তুষ্ট নয়, অথচ তার ধারণা সে অনেক ভালো আমল করছে। 

তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন, ‘বলুন, আমি কি তোমাদের সেসব লোকের সংবাদ দেব, যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত। তারা সেসব মানুষ, যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে পণ্ড হয়, অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করেছে’ (সুরা কাহাফ : ১০৩-১০৪)। আল্লাহ তায়ালা যে সন্তুষ্ট আছেন তা বোঝার কিছু উপায় আছে। সেসবের অন্যতম হচ্ছে নেক আমলের তওফিক লাভ করা।

যখন কারও ভালো কাজের সুযোগ হয়, তখন বুঝতে হবে আল্লাহ তার ওপর সন্তুষ্ট। আল্লাহ তায়ালা বলেন, ‘আল্লাহ কাউকে সৎপথে পরিচালিত করতে চাইলে তিনি তার হৃদয়কে ইসলামের জন্য খুলে দেন, (আবার) যাকে তিনি বিপথগামী করতে চান তার হৃদয়কে অতিশয় সংকীর্ণ করে দেন; তার কাছে ইসলাম অনুসরণ আকাশে আরোহণের মতো দুঃসাধ্য হয়ে পড়ে’ (সুরা আনআম : ১২৫)। এ আয়াত সম্পর্কে ইবনে আব্বাস (রা.) বলেন, আল্লাহ তায়ালা তাঁর সন্তুষ্টিপ্রাপ্ত ব্যক্তির হৃদয় প্রশস্ত করে দেন, ফলে সে তাওহিদে দৃঢ়বিশ্বাসী হয়। (তাফসিরে ইবনে কাসির)


এদিকে লক্ষ করা উচিত যে, মহান আল্লাহ আমার দ্বারা কোন ধরনের কাজ করাচ্ছেন। আল্লাহ তায়ালা বলেন, ‘যারা সৎপথে চলবে, আল্লাহ তাদের এই (সৎপথে) চলা আরও বাড়িয়ে দেন এবং তাদের মুত্তাকি হওয়ার শক্তি দান করেন’ (সুরা মুহাম্মদ : ১৭)। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাদের ওপর সন্তুষ্ট। তিনি তাদের তাঁর পথে চলা সহজ করে দেন।

ইরশাদ হয়েছে, ‘যারা আমার পথে প্রাণপণে চেষ্টা করে, আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করি’ (সুরা আনকাবুত : ৬৯)। ভালো কাজের সুযোগ পাওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি লক্ষণ। হজরত আনাস (রা.) বলেন রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহ যদি তাঁর কোনো বান্দার কল্যাণ করার ইচ্ছা করেন তা হলে তাকে কাজ করার তওফিক দেন। করা হলো, হে আল্লাহর রাসুল! তিনি কীভাবে তাকে কাজ করার তওফিক দেন? তিনি বলেন, তিনি সেই বান্দাকে মৃত্যুবরণ করার আগে সৎকাজের সুযোগ দান করেন’ (তিরমিজি : ২১৪২)। ভালো সঙ্গী, সহচর, বন্ধু, কর্মচারী, সহযোগী পাওয়া আল্লাহর সন্তুষ্টির একটি লক্ষণ।

বর্তমান সমাজের অনেক মানুষ এমন রয়েছে, যাদের ভালো কাজের সদিচ্ছা রয়েছে কিন্তু তাদের সহচররা মঙ্গল কামনা করে না। এটি আল্লাহর অসন্তুষ্টি কারণ। আয়েশা (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেছেন, আল্লাহ কোনো রাষ্ট্রপ্রধানের কল্যাণের ইচ্ছা করলে তার জন্য একজন সৎ মন্ত্রীর ব্যবস্থা করেন। রাষ্ট্রপ্রধান ভুল করলে তিনি তা স্মরণ করিয়ে দেন। আর তার স্মরণ থাকলে মন্ত্রী তাকে সহযোগিতা করেন। আর আল্লাহ তার অকল্যাণ চাইলে একজন খারাপ লোককে তার মন্ত্রী নিযুক্ত করেন। তিনি (আল্লাহর নির্দেশ) ভুলে গেলে মন্ত্রী তাকে তা স্মরণ করিয়ে দেন না, আর তার স্মরণ থাকলে তিনি তাকে সহযোগিতা করেন না (আবু দাউদ : ২৯৩২)।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   আল্লাহ  সন্তুষ্টি  উপায় 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: