ডিজিটাল নকলে সাজার বিধান রেখে ‘পাবলিক পরীক্ষা আইন’ অনুমোদন : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রযুক্তির অপব্যবহার রোধ ও পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ডিজিটাল মাধ্যমে নকলের সাজার

2026-06-19T15:49:55+00:00
2026-06-19T15:49:55+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
ডিজিটাল নকলে সাজার বিধান রেখে ‘পাবলিক পরীক্ষা আইন’ অনুমোদন : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৩:৪৯ পিএম 
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রযুক্তির অপব্যবহার রোধ ও পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ডিজিটাল মাধ্যমে নকলের সাজার বিধান যুক্ত করে ‘পাবলিক পরীক্ষা আইন’ মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। 

শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত ‘লিডার্স ট্রেনিং সেমিনার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

সবাইকে শুধু উচ্চশিক্ষা দিয়ে দেশে ‘বেকারত্বের কারখানা’ তৈরি করা যাবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে পারে। সরকার সেভাবেই শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে। বর্তমান সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে।


তিনি জানান, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগামীতে ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। শুধুমাত্র অনার্স-মাস্টার্স বা উচ্চশিক্ষার পেছনে না ছুটে তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য।

সময়ের আলো/আআ



  বিষয়:   ডিজিটাল  নকল  সাজা  পাবলিক পরীক্ষা আইন  অনুমোদন  শিক্ষামন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: